রাজ্য

রাজ্যের ভোট পরবর্তী অশান্তির কান্ডারী মিঠুন চক্রবর্তী ও দিলীপ ঘোষ, FIR তৃণমূলের

একুশে বাংলা বিধানসভা নির্বাচনী ফলপ্রকাশে মমতা ম্যাজিক কাজ করেছে গোটা বাংলায়। মমতা সরকার ২১৩ আসন নিয়ে ক্ষমতায় এসেছে। অন্যদিকে বিজেপির বিজয়রথ থেমে গেছে ৭৭ আসনেই। তবে ভোটের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত অশান্তি এবং ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন অনেকেই। এবার তৃণমূল কংগ্রেস অভিযোগ জানিয়েছে যে বিজেপির নেতাদের কিছু অসংগত বক্তৃতার জন্য বাংলায় অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই ভিত্তিতে মানিকতলা থানায় বিজেপির তারকা ভোট প্রচারক মিঠুন চক্রবর্তী ও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর জমা করা হয়েছে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে যে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একাধিক জায়গায় বক্তৃতা দিতে গিয়ে ভোট-পরবর্তী হিংসার রাজনীতির ইঙ্গিত দিয়েছিলেন। তিনি কোথাও গিয়ে বলেছিলেন যে “বদল নয়, বদলা চাই।” আবার কোথাও গিয়ে বলেছিলেন যে “ভোটের পর আমরা মারবো, ওরা গুনবে” ইত্যাদি। এইসব বলার ফলেই বাংলায় অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। তারা জানিয়েছে যে বিজেপি যে সমস্ত অঞ্চলে জিতে গেছে সেই সমস্ত অঞ্চলে তৃণমূল কর্মীদের ওপর হামলা চলছে।

অন্যদিকে বিজেপি তারকা ভোট প্রচারক মিঠুন চক্রবর্তীর বক্তৃতায় অসঙ্গতির কথা বলতে গিয়ে তৃণমূল বলেছে যে একাধিক ফিল্মি ডায়লগ দিয়ে মিঠুন চক্রবর্তী রাজ্য অশান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। আসলে ভোট প্রচার করতে গিয়ে মিঠুন চক্রবর্তী একাধিক জায়গায় গিয়ে বলেছেন, ‘জলঢোড়াও নই, বালিবোড়াও নই। আমি জাত গোখরো। এক ছোবলেই ছবি!’ কোথাও বলেছেন, ‘মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে।’

এই সমস্ত বক্তৃতার জন্য রাজ্যে অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এইজন্য যুব তৃনমূলের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পাল মানিকতলা থানায় দিলীপ ঘোষ এবং মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর করেছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেছেন যে ভোট-পরবর্তী হিংসায় যাদের মৃত্যু হয়েছে তাদের জাতি-ধর্ম মতাদর্শ ও রাজনীতি নির্বিশেষে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026