রাজ্যসভার জন্য তৃণমূলের প্রার্থী তালিকা নির্বাচন করা হয়েছে। চারটি আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থী তালিকা পুরোপুরি সুনিশ্চিত। শুধুমাত্র একটি আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে বলে সূত্রের খবর। যেই তিনজন প্রার্থী সুনিশ্চিত হয়েছেন তারা হলেন দীনেশ ত্রিবেদী, মৌসম বেঞ্জির নূর, এবং মনীশ গুপ্ত। আর রয়েছেন সুব্রত বক্সি। তবে তিনি যদি প্রার্থী হতে না চান তাহলে তার জায়গাতে রত্না দে নাগকে নেবে তৃনমূল।
প্রসঙ্গত, আগামী এপ্রিল মাসে রাজ্য থেকে ৫ টি আসন খালি হবে। সেখানে ৪ টিতে যাবে তৃনমূল আর একটি আসন বাম- কংগ্রেসের দখলে যেতে পারে বলে সূত্রের খবর। এই প্রার্থী সুনিশ্চিত করবেন তৃনমূল প্রধান নেত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। তিনি যা ঠিক করবেন সেটাই হবে। তাই প্রার্থী পরিবর্তন ও হতে পারে। শাসকদল প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এতটা এগিয়ে গেলেও বাম-কংগ্রেসের জোট প্রার্থী ঠিক করা নিয়ে সমস্যা হচ্ছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন : বিজেপিতে ভাঙন, ইস্তফা দিলেন টলিউড অভিনেত্রী
বামেরা সীতারাম ইয়েচুরিকে রাজ্যসভাতে পাঠাতে চাইছে। আর অপরদিকে কংগ্রেস তাদের একাধিক কংগ্রেস প্রার্থীকে নির্বাচিত করতে চাইছে। পূর্বে রাষ্ট্রপতি নির্বাচনের সময় ও রাজ্যসভা নির্বাচনের ক্ষেত্রেও বামেরা সমস্যার সৃষ্টি করেছিল। সেই জন্য কংগ্রেস এবার আর বামেদের নয় তাদের নিজেদের প্রার্থীকেই রাজ্যসভাতে পাঠাতে চাইছে। সেক্ষেত্রে কংগ্রেসের প্রথম প্রার্থী হিসেবে নাম রয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর। এছাড়া আরও অন্যান্য নাম ও রয়েছে। এবার দেখা যাক শাসকদলের বিরুদ্ধে কোন দল প্রার্থী হিসেবে রাজ্যসভাতে যাবে.
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…