রাজ্য

শোভন বৈশাখীর বিষয়ে এখন রত্নাকে নীরব থাকতে নির্দেশ দিল রাজ্যের শাসক শিবির

শোভন-বৈশাখী এর বিষয়ে রত্না চট্টোপাধ্যায়কে (Ratna Chatterjee) আপাতত নীরব থাকতে নির্দেশ দিয়েছেন শাসক শিবিরের শীর্ষনেতৃত্ব। সেই নির্দেশ নিয়ে দলের ভিতরে শুরু হয়েছে জল্পনা। সেই জল্পনা থেকে মনে করে হচ্ছে, বিজেপির সাথে এখনও ‘সুরে সুর’ না মেলায় শোভন-বৈশাখীকে উত্ত্যক্ত করতে চাইছে না বাংলার শাসক শিবির। ভোটের আগ সমীকরণ বদলানোর কথা মনে করা হচ্ছে।

বিজেপি অবশ্য তাদের মতো করে শোভন-বৈশাখী (Baishakhi Banerjee) জুটির সাথে ;শান্তি-স্বস্ত্যয়নে’ নেমেছে। আপাতত বরফ গলছে বলেই মনে করছেন তারা। কিন্তু এই জুটির সাথে বিজেপির সম্পর্কে ক্রমাগত ওঠাপড়ার ইতিহাস নজরে রেখেই রত্নাকে মুখ খুলতে না করে দেওয়া হয়েছে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে। যদি বদলায় ভোটের সমীকরণ।

বহু বিরতির পর সোমবার গেরুয়া শিবিরের পক্ষ থেকে রোড শো করার কথা ছিল শোভন (Sovan Chatterjee) এবং তার বান্ধবীর। পুত্র কন্যাকে নিয়ে আপাতত অমরকণ্টক ঘুরতে গিয়েছেন রত্না। কিন্তু কর্মসূচির কথা শোনা মাত্র তাদের কটাক্ষ করতে ছাড়েননি রত্না। সম্প্রতি তিনি এক সংবাদমাধ্যমকে বলেছেন,”না আঁচালে বিশ্বাস নেই, যখন ফ্ল্যাট থেকে নেমে বিজেপির কর্মসূচিতে যোগ দিতে গাড়িতে উঠবেন, তখন বুঝতে পারব উনি শুরু করলেন। অনেক নাটক তো আগেই দেখেছি। এই হল না, ওই হল। পদ দিল না। আমাকে দিল, ওকে দিল না। এভাবেই তো দেড়-দুই বছর কাঁটিয়ে দিলেন।” এর সাথেই রত্না আরও বলেছেন,”ওকে র‍্যালি নিয়ে বেহালায় আসতে অনুরোধ করুন, তবে আমরা ওকে স্বাগত জানাতে পারতাম।”

শেষ পর্যন্ত ভবিষ্যদ্বাণী সত্যি করে এইদিন মিছিলে উপস্থিত হননি শোভন এবং তার বান্ধবী। তা নিয়ে চরম অস্বস্তিতে পড়েছিল গেরুয়া শিবির। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে রত্নাকে জানানো হয়েছে যে এখন মুখ খোলা যাবেনা শোভন বৈশাখীর বিরুদ্ধে, এমনটাই খবর সূত্রের। তারপর থেকেই সংবাদমাধ্যমের সামনে অধরা হয়ে গিয়েছেন রত্না। আর তার পর থেকে জল্পনা হয়েছে আরও তীব্র। শোভন বৈশাখী পর্বে সব সময়ই রত্নার পাশে থেকে দল। কিন্তু এখন তাকে মুখ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফ থেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026