নিউজ

বজায় রাখলেন ১২ বছরের ঐতিহ্য, বাংলা থেকে প্রধানমন্ত্রী মোদীর জন্য বিশেষ আম পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজনৈতিক মতবিরোধ থাকা সত্ত্বেও ১২ বছরের পুরনো ঐতিহ্য বজায় রাখার কাজ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক প্রত্যেক বছরের মত এবারেও গতকাল বুধবার রাজ্য থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিশেষ জাতের আম পাঠিয়েছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ ১২ বছর ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আম পাঠাচ্ছেন। পাশাপাশি একটি সূত্র জানা গিয়েছে যে মৌসুমী ফলটি ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূদের কাছেও পাঠানো হয়েছে।

আমগুলো ডেকোরেটিভ বাক্সে পাঠানো হয়েছে বলে সূত্রটি জানিয়েছে। এসব বাক্সে হিমসাগর, ফজলি, ল্যাংরা ও লক্ষ্মণভোগ জাতের আম আছে। আমের বাক্স দু-এক দিনের মধ্যে নয়াদিল্লি পৌঁছে যাবে। শুধু নয়াদিল্লিই নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি ২০২১ সালে আম পাঠানোর প্রতিক্রিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ২৬০০ কেজি আম পাঠিয়েছিলেন। বাংলাদেশি ট্রাকে বোঝাই এই চালানে বিখ্যাত ‘হাড়িভাঙ্গা’ আমের ২৬০ বাক্স ছিল। গত বছর, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে আম পাঠিয়েছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু রাজনৈতিক মতবিরোধ থাকা সত্ত্বেও তাদের মধ্যে সৌজন্যমূলক সম্পর্ক মাঝে মাঝেই খবরের শিরোনামে আসে। ২০১৯ সালে, প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন যে টিএমসি সুপ্রিমো দুর্গা পূজা উপলক্ষে তাঁকে কুর্তা-পাজামা এবং মিষ্টি পাঠিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘বিরোধী দলে আমার অনেক বন্ধু আছে।’ আপনি জেনে অবাক হবেন যে মমতা দিদি এখনও প্রতিবছর নরেন্দ্র মোদির জন্য জন্য একটি বা দুটি কুর্তা পাঠান।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026