পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেল নাগাদ পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর এলাকায় এক তৃনমুল নেতাকে অজ্ঞাত দুস্কৃতিরা কুপিয়ে হত্যা করে। মৃত ব্যক্তি শান্তনু মাহাতোর বাড়ির আশেপাশেই ওত পেতে ছিলো সেইসব অজ্ঞাত দুস্কৃতিরা, এরপর তাকে কুপিয়ে খুন করা হয়। খুন করে এলাকা ছাড়ার সময় সেইসমস্ত দুস্কৃতিরা আকাশের দিকে নির্দেশ করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছিলো বলে পুলিশ জানিয়েছে।
শান্তনু মাহাতোকে কুপিয়ে হত্যা করার পরই তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানকার ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের পরিবারের মতে, শান্তনু টিএমসির মধ্যে লড়াইয়ের শিকার হয়েছিলেন যার ফল হল মৃত্যু।
আরও পড়ুন : মানুষের অধিকার কেড়ে নিচ্ছে মোদী সরকার, রাণি রাসমণি রোডের ধর্নামঞ্চ থেকে বললেন মুখ্যমন্ত্রী
তৃনমুলের মহাসচিব পার্থ চ্যাটার্জি এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে হত্যাকাণ্ডের নিন্দা করেছেন এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “পুলিশকে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, আমি বিশ্বাস করি এই হত্যাকাণ্ড সংঘাতের ফলাফল নয়, তবে আমাদের দলের কেউ যদি জড়িত থাকে তবে আমরা যথাযথ ব্যবস্থা নেব।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…