পলিটিক্স

তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে দল থেকে সাসপেন্ড পার্থ, গেল সমস্ত পদও

সবেমাত্র মন্ত্রিত্ব খোয়ানো পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। সকালে কুনাল ঘোষের আক্রমণাতক টুইট এবং বিকেলে মন্ত্রিত্ব থেকে বাদ পড়ার পর পার্থের মহাসচিব পদ যে চলে যাবে, সেটা নিয়ে কোন দ্বিমত ছিল না। আলোচনা হওয়ার ছিল একটা বিষয় নিয়ে – পার্থকে সাসপেন্ড করা হবে নাকি দল থেকে বহিষ্কার করা হবে? মূলত সেটা আলোচনা করতে অভিষেকের নেতৃত্বে বৈঠকে বসেছিলেন তৃণমূলের শীর্ষ কর্তারা। সেই বৈঠকে পার্থকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস।

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দল যে শাস্তি মূলক ব্যবস্থা নিতে চলে এসেছে তা বৃহস্পতিবার সকালে জানিয়ে দিয়েছিলেন কুনাল ঘোষ। তিনি দাবি করেন, মন্ত্রিত্ব এবং দলের সমস্ত পদ থেকে ছেঁটে ফেলা তো বটেই প্রয়োজনে পার্থকে দল থেকে বহিষ্কার করা হোক। কুণালের সেই দাবির পরেই জানা যায়, বিকেল পাঁচটায় তৃণমূল ভবনে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটিও কুনাল টুইট করে জানিয়েছিলেন। তিনি জানান, কুনালকেও ওই বৈঠকে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

তবে সব থেকে অদ্ভুত ব্যাপারটা হলো, তৃণমূল কংগ্রেসের এই শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান কিন্তু পার্থ নিজেই। কিন্তু ইডির হাতে গ্রেফতার হওয়ার পরে স্বভাবতই তিনি এই মুহূর্তে দলের কোন বৈঠকে থাকতে পারবেন না। এটাও একটা সমাপতন হিসেবে রয়ে গেল পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে। একদা তারই নিয়ন্ত্রণে থাকার শৃঙ্খলা রক্ষা কমিটি তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নিয়ে বৈঠক করল। সেই বৈঠকে তাকে দলীয় শাস্তির মুখে পড়তে হল। এবং সেই চেয়ারম্যান পদটি খোওয়াতে হলো পার্থ চট্টোপাধ্যায়কে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026