পলিটিক্স

দ্রুত নির্বাচন শেষ করার জন্য আবারো কমিশনের দরবারে তৃণমূল কংগ্রেস, কি যুক্তি দেখালেন সৌগত?

বাংলায় করোনা ভাইরাসের সংক্রমণ সংখ্যা কমে গেছে তাই দ্রুত উপনির্বাচন করা যেতে পারে। বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে দাবি করেছে পাঁচ সদস্যের তৃণমূল প্রতিনিধি দল। উৎসবের মৌসুমের আগেই বাংলার বকেয়া নির্বাচন সেরে ফেলতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আজকে সকালেই বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মতামত পাঠানো হয়েছিল, রাজ্যে এখনও পর্যন্ত করোনাভাইরাস পরিস্থিতি ভালো নেই, লোকাল ট্রেন বন্ধ, তাই এখনই যাতে নির্বাচন না নেওয়া হয়।

গত ১৫ জুলাই দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেছিলেন তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল প্রতিনিধিরা। ৬ আগস্ট কলকাতা স্থিত অফিসে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং আরো অনেকে। বৃহস্পতিবার আবার দিল্লি গিয়ে ৫ সাংসদের দল নির্বাচন কমিশনের কাছে তাদের রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে তৃণমূল কংগ্রেস দাবি করেছিল, তাদের কাজ ভোট করানো বরং বাধা দেওয়া নয়। দরকারে দুই দফায় ভোট নিন কিন্তু পুজোর আগে ভোট শেষ করুন।

প্রসঙ্গত উল্লেখ্য, মমতা বন্দোপাধ্যায় এবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে মাত্র কয়েকটি ভোটে হেরে গিয়েছিলেন। তাই আগামী ৫ নভেম্বরের মধ্যে তাকে অবশ্যই নির্বাচনে জিতে আসতে হবে, না হলে তিনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। এরকম পরিস্থিতিতে তৃণমূলের কাছে একটা আলাদা সমস্যা হলো মমতা বন্দোপাধ্যায়ের জিতে আসা। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন, বাংলায় বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণ একেবারে নিম্নগামী। আমরা এই ৭ কেন্দ্রের করোনাভাইরাস পরিসংখ্যান দিয়েছি। সেখানে যা দেখা যাচ্ছে করোনা ভাইরাসের আক্রমণ সেই সমস্ত জায়গায় অত্যন্ত কম। এই জন্য আমরা বলেছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব ভোটগ্রহণ করা হোক।

ভারতীয় জনতা পার্টি কোনভাবেই চাইছে না যাতে নির্বাচন হয়। ৮ দফা কারণ দেখিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি পাঠিয়েছে রাজ্য বিজেপি। দিলীপ ঘোষ বক্তব্য রেখেছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে উপ নির্বাচন করা ঠিক নয়। তার প্রসঙ্গে সৌগত রায় প্রতিক্রিয়া জানিয়েছেন, নির্বাচন কমিশন প্রতি মাসে ৭ কেন্দ্রের জেলাগুলির সংক্রমনের রিপোর্ট সংগ্রহ করেছে। ভারতীয় জনতা পার্টির দাবি সম্পূর্ণরূপে অবাস্তব। যদি উপ নির্বাচন করা হয় তাহলে তারা সব জায়গাতে হেরে যাবে। এই কারণেই হারের কলঙ্ক করা যাতে গায় না মাখতে হয় তার জন্য নির্বাচন নিতে চাইছে না বিজেপি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026