নিউজ

অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার পর, ২০২১ সালে টিএমসি বাংলা থেকে মুছে যাবে, পূর্বাভাস দিলীপ ঘোষের

পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি হিসেবে আরও একবার নিযুক্ত হলেন দিলিপ ঘোষ। সিএএ এনআরসি সহ নাগরিকত্ব আইনের সমর্থনে তিনি বুধবার কিছু বিবৃতি দিয়েছেন।

বুধবার তিনি বলেন, বাংলাদেশ থেকে ৭ মিলিয়ন অনুপ্রবেশকারী ভারতে ঢুকেছে। এই অনুপ্রবেশকারীদের নাম এনআরসির মাধ্যমে চিহ্নিত করে তাদের শনাক্ত করা হবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় বিশাল নাগরিকত্ব আইনের সমর্থনে দিলিপ ঘোষ বলেন, যেসব অনুপ্রবেশকারী ভারতে অবৈধভাবে বসবাস করছে তাদের চিহ্নিত করা হবে এনআরসির মাধ্যমে, এরমধ্যে ২০ মিলিয়ন অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে এবং ১০ মিলিয়ন অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে বসবাস করছে এবং বাকিরা সারা দেশে ছড়িয়ে রয়েছে। বাংলায় ১০ মিলিয়ন অনুপ্রবেশকারীদের মধ্যে ৭ মিলিয়ন ভোটার রয়েছে।

আরও পড়ুন :জেলায় জেলায় বৃষ্টি, আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পরিবর্তন, কী জানাল হাওয়া অফিস 

তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় নাগরিকত্ব আইন লাগু হবে না। দিলিপ ঘোষ এদিন আরও বলেন, নাগরিকত্ব আইনের বিরোধিতায় যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তারা কখনোই ভারতীয় নয়, তারা অনুপ্রবেশকারী।

এদিন রাজ্যের জুনিয়র সংসদীয় বিষয়ক মন্ত্রী তাপস রায় বলেন, মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা চলছে, মানুষকে বিচলিত করা হচ্ছে। নাগরিকত্ব আইনের মাধ্যমে মানুষকে বিব্রত করা হচ্ছে। সারা দেশে বিজেপি বিক্ষোভ ছড়াচ্ছে যার ফলে সারা দেশ আজ অশান্ত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026