জীবনযাপন

To Lose Weight: ওজন কমিয়ে ফিট থাকতে চান! এই কয়েকটি খাদ্যদ্রব্য খাওয়া বন্ধ করুন এখনই

বর্তমানের কর্মব্যস্ত জীবনে ফিট ও সুস্থ থাকাটা ভীষণভাবে জরুরী। আর সেক্ষেত্রে‌ নিয়মিত ডায়েট মেনে খাওয়া-দাওয়া করার পাশাপাশি করতে হবে শরীরচর্চাও। আর আজকের যুগে দাড়িয়ে নিয়মিত শরীরচর্চা করে থাকেন অনেকেই। আজকের প্রজন্ম সবসময় সকলের কাছে নিজেকে প্রেজেন্টেবল রাখতে পছন্দ করে। সেক্ষেত্রে শরীরের অতিরিক্ত ওজন কমানো একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে সবথেকে প্রয়োজনীয় নিজেদের খাওয়া-দাওয়ার দিকে নজর দেওয়া। শরীরচর্চা করার পাশাপাশি বেশ কয়েকটি খাদ্যদ্রব্য একেবারেই খাওয়া বন্ধ করে দিতে হবে। খাওয়া শুরু করতে হবে শরীরের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য।

তবে এই নিবন্ধের সূত্র ধরে সেইসমস্ত খাদ্যদ্রব্যের কথা জানানো হবে যেগুলি এখনই খাওয়া বন্ধ না করলে শরীরচর্চা করেও ওজন কমাতে সক্ষম হবেন না কেউ। রইল তালিকা।

১) ফ্রেঞ্চ ফ্রাইস: এটি ছোট থেকে বড় সকলের কাছেই অত্যন্ত লোভনীয় একটি খাদ্যবস্তু। তবে এনসিবিআইয়ের এক রিপোর্ট অনুযায়ী, যারা ওজন কমাতে মনোযোগী হয়েছেন তাদের এই ধরনের খাবার একেবারেই খাওয়া উচিৎ নয়। কারণ এই ধরনের খাদ্যদ্রব্যে ফাইবার বর্তমান থাকেনা। এগুলি তেলে তৈরি হয় বলে এতে ক্যালরির পরিমাণ বেশি থাকে। বেশি থাকে নুনের পরিমানও।

২) কোল্ডড্রিংস ও এনার্জি ড্রিংক: ওজন কমাতে এই ধরনের পানীয় সবার আগে খাওয়া বন্ধ করা অত্যন্ত জরুরি। কারণ এই ধরনের পানীয়তে প্রয়োজনের থেকে অতিরিক্ত মিষ্টি থাকে অর্থাৎ শর্করা বর্তমান থাকে, যা শরীরের পক্ষে একেবারেই উপযুক্ত নয়। শর্করা জাতীয় খাবার ওজন বৃদ্ধি করে, তা অজানা নয় কারোরই। এক্ষেত্রে ক্যালরি ও ওজন কমাতে এই ধরনের পানীয় এখনই খাওয়া বন্ধ না করলে শরীরচর্চা করেও কোন লাভ হবে না।

৩) অ্যালকোহল: এনসিবিআইয়ের এক রিপোর্ট অনুযায়ী, অ্যালকোহলে প্রচুর পরিমাণে ক্যালরি বর্তমান থাকে। পাশাপাশি এটি খিদে বাড়ায় দ্বিগুণ। ফলে খুব স্বাভাবিকভাবেই ওজন বাড়তে থাকে। এক্ষেত্রে যদি ওজন কমাতে চান তাহলে, এখনই এই ধরনের পানীয় থেকে নিজেকে শতহস্ত দূরে রাখতে হবে।

৪) মাংস: হ্যাম, সসেজ, বেকন, হটডগের মত খাবার ওজন কমাতে গেলে একেবারেই বন্ধ করে দিতে হবে। কারণ এই ধরনের খাদ্যে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট বর্তমান থাকে। এটি ধমনীকে আটকে দেয় এবং শরীরের অভ্যন্তরীণ প্রদাহ বাড়িয়ে তোলে। উল্লেখ্য এই ধরনের খাদ্যে নাইট্রেট বর্তমান থাকে যা শরীরের ডিএনএকে নষ্ট করে দিতে পারে। আর সেই কারণেই শরীরের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে ও ওজন ঠিক রাখতে এই ধরনের খাবার এখনই খাওয়া বন্ধ করতে হবে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026