নিউজ

মানসিক অবসাদে ভুগলে ডায়াল করুন ১০০, আপনার পাশে দাঁড়াবে কলকাতা পুলিশ

মানসিক অবসাদে ভুগলে ডায়াল করুন ১০০! মানসিক অবসাদ বা হীনমন্যতায় ভুগলে শহরের নাগরিকদের পাশে দাঁড়াতে এভাবেই এগিয়ে এলো কলকাতা পুলিশ। দিনের যে কোনো সময়ই ১০০ ডায়াল করলে মিলবে পরিষেবা। গতকাল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা সুশান্তের ছবি দিয়ে টুইট করে জানিয়েছেন একথা। পুলিশ কমিশনার টুইট বলেন, “নিজেকে ব্যক্ত করুন। কথা বলুন। কোনো মানসিক সমস্যায় পড়লে কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর ১০০ তে ফোন করুন। কলকাতা পুলিশ আপনাকে সবরকম ভাবে সাহায্য করবে। মনে রাখবেন অন্ধকার টানেলের শেষেই কিন্তু আলো থাকে।”

এর আগেও মানসিক অবসাদে শহরের বেশ কিছু আত্মহত্যার ঘটনায় নিজেদের উদ্বেগ প্রকাশ করেছিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফে আগেও বলা হয় কেউ অবসাদে থাকলে পুলিশে খবর দিতে। পুলিশ যথাসাধ্য সাহায্য করবে। মনোবিদরা বলছেন, বর্তমানে প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে টিকে থাকার জন্য ক্রমশই কর্মব্যস্ত হয়ে পড়ছে সকলে।

আর কোনো কিছুতে ব্যর্থ হলেই ঘিরে ধরছে মানসিক অবসাদ। এর মধ্যে আবার দেশ জুড়ে জারি হয়েছে লকডাউন। তার ফলে বাড়ছে একাকীত্ব। আর এক অবস্থাতেই কোনো খারাপ কাজ করে ফেলছে অনেকেই। এরকম পরিস্থিতিতে পড়লে নিজের মনকে শক্ত রাখার পরামর্শ দিচ্ছেন মনোবিদরা। আত্মীয় পরিজন, কাছে মানুষের সাথে কথা বলার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026