ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : কথায় বলে মেয়েদের মন বোঝা শক্ত। অনেক পুরুষেরাই বলেন যে, তারা মেয়েদের মন বুঝতে পারেন না। তাদের মন বুঝে চলতে রীতিমতো হিমশিম খেতে হয় বলে মত ছেলেদের। আসলে মেয়েরা তার সঙ্গীর মধ্যেকার কিছু বিষয় একেবারেই মেনে নিতে পারেন না। জেনে নিন বিষয়গুলি সম্পর্কে যেগুলি মেয়েরা একেবারেই পছন্দ করেন না-
১. বেশিরভাগ মেয়েরাই সারাদিন বাড়ির সমস্ত কাজ করেন, তাই চেষ্টা করুন তার এই কাজকে গুরুত্ব দিতে। তার কাজের খুঁত না ধরে তার প্রশংসা করুন।
২. মেয়েরা তাদের সঙ্গীর কাছ থেকে মিথ্যা কথা একদমই সহ্য করতে পারেন না। তাই যত সমস্যাই হোক না কেনো তাদের সত্যটা বুঝিয়ে বলুন। আপনার মিথ্যা ধরা পড়ে গেলেই কিন্তু সমস্যার সূত্রপাত শুরু হবে।
৩. নারীরা কখনোই তার পরিবার বা তার বন্ধুবান্ধবদের সম্বন্ধে সমালোচনা বা খারাপ কথা শুনতে চাননা। তাই তার সামনে তার পরিবার বা বন্ধুবান্ধবদের সম্বন্ধে সমালোচনা একদমই করবেন না।
৪. মেয়েরা একটু বেশিই অভিমানী। তাই সঙ্গিনী অভিমান করলে চেষ্টা করুন তাকে মানানোর। তার অভিমান ভাঙানোর চেষ্টা করুন। কারণ মেয়েরা কিন্তু এটাই চায় যে তার সঙ্গী অভিমান হলে তাকে মানিয়ে নেবেন।
৫. আপনার সঙ্গিনীর উপস্থিতিতে সেখানে উপস্থিত তৃতীয় কোনো ব্যক্তিকে বেশি গুরুত্ব দেবেন না। তাকেও সমান গুরুত্ব দিন। কখনোই নিজের সঙ্গিনীকে অন্য কারও সঙ্গে কখনওই তুলনা করবেন না। এতে তাঁরা মনে কষ্ট পেতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…