প্রতিবন্ধী ভাইকে বাঁচাতে লাগবে টাকা, তাই বাধ্য হয়ে অন্য পথে হাঁটলেন যুবতী, বিনামূল্যে দেখুন সাহসীতে ভরা এই শর্টফিল্ম

ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তার কারণে আজকালকার দিনে অনেক নির্মাতা ইউটিউব এবং অন্যান্য প্লাটফর্মে নিজেদের শর্ট ফিল্ম রিলিজ করে থাকেন। সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তাও পায় সেই সমস্ত শর্ট ফিল্ম। ২০১৮ সালে এরকমই একটি শর্ট ফিল্ম মুক্তি পেয়েছিল ইউটিউবে যার নাম দেওয়া হয়েছিল তুমি নারী। এটি আদতে একটি বাংলা শর্ট ফিল্ম এবং এই শর্ট ফিল্মে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জয়িতা দে মজুমদার এবং জিত। প্রতিবন্ধী ভাইকে বাঁচানোর টাকা জোগাড় করার জন্য কিভাবে এক যুবতী ভিন্ন রাস্তায় হাঁটা শুরু করলেন, সেই নিয়েই তৈরি হয়েছে এই সিনেমার গল্প।

এই সিনেমায় দেখানো হয়েছে মূলত একটি মেয়ের জীবন সংগ্রামের ঘটনা। রাত করে কাজে যাওয়ার জন্য পাড়ার বয়োজ্যেষ্ঠদের নোংরা কথার সম্মুখীন হবার পরেও সে নিজের সিদ্ধান্তে অটল। যৌন পেশার একজন কর্মী হলেও নিজের এই কাজের পিছনে তার কি স্বার্থ রয়েছে সেটা নিয়েই তৈরি হয়েছে এই গল্পের কাহিনীটি। এখানে এই মেয়েটির সঙ্গে এক ছেলের সম্পর্কের বিষয়টাও দেখানো হয়েছে।

গল্পের প্রথমার্ধ মোটামুটি লাগলেও এই গল্পের দ্বিতীয়ার্ধ বেশ টানটান। নার্সিংহোমের কর্মীর ভাঁওতার পিছনে সেই মেয়েটির যৌন পেশার আসল রহস্য কি সেটা আপনি জানতে পারবেন শুধুমাত্র এই শর্ট ফিল্মটি যত্ন সহকারে দেখলেই। এই গল্পে ওই মেয়েটির মায়ের চরিত্রটাও বেশ গুরুত্বপূর্ণ। শারীরিক সম্পর্ক হওয়ার পরেও ছেলেটিকে কেন বিয়ে করতে রাজি হলো না মেয়েটি, সেটাও আকর্ষণের একটা নতুন মাত্রা যোগ করে। উপরন্তু, এই পুরো শর্ট ফিল্মের সব থেকে আকর্ষণীয় জায়গা হল সেই প্রতিবন্ধী ছেলেটির গল্পটা। সবকিছু জানতে হলে আপনাকে এক্ষুনি দেখে ফেলতে হবে এই শর্ট ফিল্ম যা সম্পূর্ণ বিনামূল্যে উপলব্ধ রয়েছে ইউটিউবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026