অটো সেক্টরকে কাঁপিয়ে দিতে ফিরে আসছে অল্টো ৮০০, টক্কর দেবে হুন্ডাই ক্রেটাকেও, দেখুন দাম এবং ফিচার

ভারতের অটোমোবাইল সেক্টর এর বিভিন্ন গাড়িকে একেবারে চমকে দিতে এবারে নতুন ভূমিকায় বাজারে আসছে Alto ৮০০। এই গাড়িটি এমন কিছু বৈশিষ্ট্য নিয়ে আসছে যে হুন্ডাই কোম্পানির ক্রেটা গাড়িটিও এর সামনে টিকতে পারবে না। মারুতি তার এই নতুন গাড়িতে এমন কিছু বৈশিষ্ট্য যুক্ত করেছে যা এটিকে ভারতের সবথেকে সাশ্রয় মূল্যের গাড়ি হিসেবে উপস্থাপিত করেছে। একটা সময়ে এটা ভারতের সবথেকে সস্তা এবং সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়িগুলোর মধ্যে একটি ছিল। তবে এখন, একেবারে সস্তা গাড়ি কিন্তু এটা নয়। কিন্তু সস্তার মধ্যে সবথেকে ভালো ফিচার আপনি এই গাড়িটিতেই পেতে পারবেন। কোম্পানিটি হালনাগাদ তার নতুন সংস্করণে বেশ কিছু নতুন পরিবর্তন নিয়ে এসেছে। জানা যাচ্ছে এই গাড়িটি নতুন কিছু ফিচার নিয়ে আসবে। এই গাড়িটি হবে পাঁচ সিটার গাড়ি। তবে এখনো পর্যন্ত কোম্পানিটি এর ব্যাপারে কোন নিশ্চিতকরণ জানায়নি। লঞ্চের আগে গাড়িটির কিছু বৈশিষ্ট্য আপনার জেনে নেওয়া উচিত।

আপনাদের জানিয়ে রাখি নতুন alto গাড়িটি লাইটওয়েট হার্টরেক্ট প্লাটফর্মের উপরে ভিত্তি করে তৈরি হতে পারে। এটিতে আপনি এস-প্রেসোগাড়ির মতো চেহারা দেখতে পাবেন। রোড টেস্টিং এর সময় এই গাড়িটি অনেকের বেশ পছন্দ হয়েছে। নতুন প্রজন্মের এই alto গাড়িতে আপনি পেয়ে যাবেন ৭৯৬ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনটি থ্রি সিলিন্ডার ন্যাচারাল অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন হতে চলেছে যা সর্বোচ্চ ৪৮ পিএস শক্তি উৎপন্ন করতে পারে এবং ৬৯ নিউটন মিটার সর্বাধিক টরক তৈরি করতে পারে। এই গাড়িতে পাওয়া যাবে ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।

ফিচারের কথা বললে এই গাড়িটি সবদিক থেকেই সাশ্রয়ী হতে চলেছে এবং এই গাড়িতে পেয়ে যাবেন আপনি স্মার্ট প্লে ইনফোটেনমেন্ট সিস্টেম। এছাড়াও এই গাড়িটি অ্যাপেল কার প্লে এবং এন্ড্রয়েড অটো সমর্থন করে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন পাওয়ার উইন্ডো, এলইডি ডিআরএল হুইলক্যাপ, অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, এবং আরো অনেক কিছু। এছাড়া ওই গাড়িতে আপনি রিভার্স পার্কিং সেন্সর পেয়ে যাবেন। এই বছরের শেষ নাগাদ ভারতের বাজারে এই গাড়িটি লঞ্চ হতে পারে। তবে এখনো পর্যন্ত কোম্পানি এই গাড়ির লঞ্চের বিষয়ে কোনো তথ্য শেয়ার করেনি। মনে করা হচ্ছে এই গাড়িটি ৫ লক্ষ টাকার কম দামে লঞ্চ হবে। রেনো কোম্পানির কুইড গাড়ির সঙ্গে সরাসরি টক্কর হবে এই গাড়িটির।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026