শ্রেয়া চ্যাটার্জি – মাকড়সা নামটি শুনলে যাদেরই ভয় বুকের ভেতরটা ধড়াস ধড়াস করে তারা যদি একবার এই মাকড়সাটি দেখে তবে নিশ্চিত করে বলা যেতে পারে মাকড়সার প্রতি তাদের ভালোবাসা তৈরি হবে। কারণ মাকড়সা বলতে আমরা সাধারণত বিদঘুটে কদাকার দেখতে একটি প্রাণীকে ভেবে থাকি। কিন্তু ‘পিকক স্পাইডার’ যা বাংলা অর্থের ‘ময়ূর মাকড়সা’, যার পশ্চাৎদেশ রংবেরঙের। আর সঙ্গিনীকে আকর্ষণ করার জন্য এরা তাদের পশ্চাৎদেশ দুলিয়ে দুলিয়ে নাচ দেখিয়ে প্রেম নিবেদন করে। ঠিক যেমন মেঘ দেখলেই ময়ূরের পেখম তুলে নেচে নেচে যৌন আবেদন প্রকাশ করে। এই মাকড়সা চোখ ঠিক তেমনি।
আকারে বেশ ছোট মাকড়সা টি মানুষের সাধারণত কোনো ক্ষতি করে না বরঞ্চ আপনাকে দেখে সে পালিয়ে যাবে। আপনি বরং তাকে দেখার জন্য এদিক ওদিক ছুটে বেড়াবেন। প্রাণিবিদ্যার দল একসময় অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত জেসপার এলাকা থেকে আমাকে খুঁজে বের করেন। সাধারণত অস্ট্রেলিয়া, তাসমানিয়া, কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েল্স অঞ্চলে দেখতে পাওয়া যায়। পুরুষ মাকড়সার পশ্চাদ্দেশ লাল, নীল, কমলা, সোনালী বর্ণের উজ্জ্বল হয়ে থাকে। আকারে এতটাই ছোট হয় যে, এরা এদের নরম চোয়াল বসাতে পারেনা মানুষের ত্বকে।
এসব প্রাণী গুলোকে দেখলে মনে হয় ঈশ্বর তার নিখুঁত হাতের ছোয়ায় এক পৃথিবীকে যেন একদা এঁকে দিয়েছিলেন। এমন কতইনা আজব আজব প্রাণী রয়েছে পৃথিবীতে। তবে এত সুন্দর মাকড়সাও যে হতে পারে তার সত্যি না দেখলে বিশ্বাস হত না। যৌন মিলনের জন্য প্রাণীরা কত কিছুই না করে থাকে। সেই কারণেই কোথায় পুরুষ প্রাণীদের দেখতে এত সুন্দর হয়। ময়ূরীর থেকে ময়ূর অনেক সুন্দর, আবার কোকিলের গলা কোকিলার গলার থেকে অনেক সুন্দর।
কত পাখি আছে যারা নাচ দেখিয়ে গান শুনিয়ে নানান রকম অঙ্গভঙ্গি করে নিজের সঙ্গিনীকে কাছে ডেকে নেয়। ক্ষুদ্র নিরীহ এই আজকে জন্তুটির এমন রংবেরঙের শরীর নিয়ে নাচ দেখানো দেখলে যে কেউ এই প্রাণীটির প্রেমে পড়ে যাবে একথা সত্য। এ প্রাণীটির বৈজ্ঞানিক নাম মারাটুস ভেসপা। এটা জাল বোনে না, লাফিয়ে লাফিয়ে চলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…