পুজোর মরশুমে সস্তা হল সোনা, ৫০ হাজার টাকার নীচে নামল সোনা, জানুন আজকের দাম

ভারতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পিতৃপক্ষের সময়কাল এবং এই সময় সারা ভারতেই সোনা এবং রুপোর চাহিদা অনেকটাই কম। এছাড়াও অন্তরাষ্ট্রীয় বাজারে সোনা এবং রুপোর দাম অনেকটাই নিম্নমুখী হতে শুরু করেছে বিগত কয়েকদিন যাবত। এই সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারের উপরেও। বিগত কয়েক দিনের মতো আজকেও সোনা এবং রুপোর দাম সর্বাধিক স্তর থেকে রয়েছে কিছুটা নিচে।

আজ কলকাতা এবং ভারতের সমস্ত অর্থবাজারে এমসিএক্স সূচকে সোনার দাম ২৫৩ টাকা বা ০.৫১ শতাংশ নিম্নমুখী হয়েছে। এই মুহূর্তে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৬৫ টাকায়। অন্যদিকে রুপোর দাম কমেছে ২২৭ টাকা বা ০.৪০ শতাংশ। এই মুহূর্তে এমসিএক্স সূচাকে প্রতি কিলোগ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭৫৯ টাকা। অর্থনীতিবিদদের আশা করছেন অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত, এরকম ভাবেই সোনা এবং রুপোর দাম নিম্নমুখী হতে পারে।

পাইকারি বাজারের পাশাপাশি খুচরো বাজারেও একই রকম ভাবে সোনা এবং রূপো হয়েছে সস্তা। ভারতের বিভিন্ন খুচরো বাজার যেমন, দিল্লী, মুম্বাই, পাটনা, জয়পুর, লখনৌ, কলকাতা চেন্নাই এবং হায়দ্রাবাদে এক ধাক্কায় অনেকটা নিম্নমুখী হয়ে গিয়েছে সোনা এবং রুপোর দাম। দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম ২০০ টাকা কমে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৬ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম ২২০ টাকা কমে ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫০,৫৬০ টাকা।

মুম্বাইতে এই দাম কিছুটা হলেও আলাদা। ভারতের বাণিজ্য নগরীতে ২২ ক্যারেট সোনার দাম ২০০ টাকা কমে দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রামে ৪৬ হাজার ২০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট পাকা সোনার দাম ২২০ টাকা কমে প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫০,৪০০ টাকা। কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার দাম ২০০ টাকা কমে দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রামে ৪৬ হাজার ২০০ টাকা। এবং মুম্বাই এর মতই ২৪ ক্যারেট পাকা সোনার দাম ২২০ টাকা কমে প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫০,৪০০ টাকা।

ভারতের অন্যান্য শহরেও মুম্বাই এবং কলকাতার সোনার দাম কার্যকরী রয়েছে। জয়পুর এবং লখনৌতে এই সোনার দাম একটু হলেও আলাদা। তবে, ভারতের অন্যান্য জায়গাতে রুপোর দাম মোটামুটি একই রকম।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026