দেশ

‘আজ ৫ আগস্ট দিনটা ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’, কেন? ব্যাখ্যা দিলেন মোদি

ভারতের সাংস্কৃতিক, ধার্মিক এবং রাজনৈতিক ইতিহাসে আজকের দিন অর্থাৎ ৫ আগস্ট দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার সুবিধা ভোগীদের সঙ্গে কথা বলার সময় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বললেন, এই দিনে একাধিক কীর্তিমান স্থাপিত হয়েছে ভারতের জন্য। একদিকে যেমন আজকের দিনেই জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা সরিয়ে দিয়ে জম্মু-কাশ্মীর কে আবারো জাগ্রত করা হয়েছিল, ঠিক একইভাবে আজকেই ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল ভারতের ঐতিহ্যের পীঠস্থান অযোধ্যা রাম মন্দির এর।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আজকে উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এর একটি বৈঠকে এই প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে একটি বৈঠক করার সময় আজকের দিন সম্পর্কে বার্তা দিলেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আরো যোগ করলেন, ” গত বছর আজকের দিনেই রাম মন্দির এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। আজকে সেই বহু প্রতীক্ষিত রাম মন্দিরের কাজ চলছে। ” তিনি আরো বললেন, ” আজকে উত্তরপ্রদেশের ১৫ কোটি মানুষ খাবার পাচ্ছেন। এর আগে, যখন করোনাভাইরাস এর মত কোন বড় প্যানডেমিক আসতো তখন সম্পুর্ন সিস্টেম একেবারে ভেঙে চুরে যেত। কিন্তু আজকে সেরকম কিছু করছে না। উত্তরপ্রদেশকে আগে শুধুমাত্র রাজনীতির তীর্থ ক্ষেত্র হিসেবে বিচার করা হতো, কোন উন্নতি সাধন করা হতো না উত্তর প্রদেশের। কিন্তু আজকে উত্তরপ্রদেশে উন্নতি হচ্ছে। ”

প্রধানমন্ত্রী আরো যোগ করলেন, ” উত্তরপ্রদেশে একাধিক কাজকর্ম চলছে। মেগা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে উত্তর প্রদেশের। উত্তরপ্রদেশের উন্নয়ন বর্তমানে প্রবল গতিতে এগোচ্ছে। হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, ডিফেন্স করিডোর থেকে শুরু করে আরো অনেক কিছু দেখতে চলেছে উত্তর প্রদেশ। করোনাভাইরাস প্যানডেমিক চললেও রাজ্যের উন্নতি তে কোন রকম হস্তক্ষেপ করা হয়নি।”

তবে শুধুমাত্র যে, জম্মু-কাশ্মীর এবং অযোধ্যার রাম মন্দির তা কিন্তু নয়, আজকের দিনটি ভারতের ইতিহাসে আরো একটি কারণে উজ্জ্বল হয়ে থাকবে। আজকেই সকালে, ভারতের পুরুষ হকি দল জার্মানির মতো একটি টিমের বিরুদ্ধে জয় লাভ করে ভারতের জন্য ব্রোঞ্জপদক নিয়ে এসেছে। দীর্ঘ ৪১ বছরের অপেক্ষার পরে আজকেই অর্থাৎ ৫ আগস্ট এই ঐতিহাসিক দিনে ভারতের পুরুষ হকি দল আবারো অলিম্পিকস এর মত একটি জায়গায় নিজেদেরকে প্রমাণ করতে পারল। এই কারণেই প্রধানমন্ত্রীর ঘোষণা, ” আজকের দিনটা ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। “

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026