দেশ

JEE ও NEET পরীক্ষা নিয়ে আজ ফের শুনানি সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: JEE ও NEET পরীক্ষা নিয়ে মন্ত্রীদের আবেদনের ভিত্তিতে আজ, শুক্রবার শুনানি হবে সুপ্রিম কোর্টে। গত ১৭ আগস্ট শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনা করার আবেদন জানায় পশ্চিমবঙ্গ সহ ছয় রাজ্যগুলি। সেই আবেদনের ভিত্তিতে আজ, শুক্রবার ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে। যদিও ১ সেপ্টেম্বর থেকে JEE পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং তা শেষ হবে ৬ সেপ্টেম্বর। অন্যদিকে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে NEET পরীক্ষা শুরু হওয়ার কথা।

পশ্চিমবঙ্গ সহ আরও যে পাঁচটি রাজ্য আবেদন করেছে সেই রাজ্যগুলি হল, ঝাড়খন্ড, পাঞ্জাব, চন্ডিগড় ও রাজস্থান। বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি বি আর গাওয়াই এবং বিচারপতি কৃষ্ণ মুরারিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই আবেদন খতিয়ে দেখবেন। রাজ্যগুলির মন্ত্রীদের আবেদনের ভিত্তিতে পুরোদস্তুর শুনানি হওয়া প্রয়োজন কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, রাজ্যগুলির মন্ত্রীদের আবেদনে বলা হয়েছে যে, গত ১৭ আগস্ট সুপ্রিম কোর্ট JEE ও NEET পরীক্ষাকে কেন্দ্র করে যে রায় দিয়েছে, তাতেই ছাত্র-ছাত্রীদের জীবনের ঝুঁকি থাকতে পারে। এমনকি পরীক্ষা হলে এসে পরীক্ষা দেওয়া বা যাতায়াতের ক্ষেত্রেও একটা সমস্যা তৈরি হতে পারে বলেও তারা আবেদন করেছেন। সেই আবেদনের ভিত্তিতে আজ ফের শুনানি হবে দেশের সর্বোচ্চ আদালতে।

যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, প্রত্যেক পরীক্ষার্থীর সুরক্ষার কথা ভাববে কেন্দ্র। কিন্তু তাও রাজ্যগুলি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সহমত পোষণ করেনি। তবে কেন্দ্রের এহেন আশ্বাসের ফলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, যতই করো করোনা আবহ উদ্বেগজনক হোক না কেন কারোর জীবন থেমে থাকতে পারে না এবং ছাত্র-ছাত্রীদের একটা বছর নষ্ট করার কোনও মানে হয় না। তাই পরীক্ষা নেওয়ার পক্ষেই রায় দান করা হয়। কিন্তু সেই রায়কে পুনর্বিবেচনা করার আবেদন জানায় রাজ্যগুলি। সেই আবেদনের ভিত্তিতে পুনরায় শুনানি হবে আজ, শুক্রবার। এই শুনানিতে কী বেরিয়ে আসে, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026