খেলা

আজ সৌরভকে দেখতে ফের শহরে আসতে পারেন দেবী শেঠী, মহারাজের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে ফোন মুখ্যমন্ত্রীর

কলকাতা: গতকাল, বুধবার (Wednesday) ফের বুকে ব্যথার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে এবার উডল্যান্ড (Woodland Hospital) নয়, তাঁকে অ্যাপোলো (Apollo Hospital) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই আপাতত চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার সৌরভের অ্যাঞ্জিওগ্রাম হওয়ার কথা। ইতিমধ্যেই গতকাল সৌরভকে হাসপাতালে দেখতে উপস্থিত হয়েছিলেন বৈশালী ডালমিয়া (Baishali Dalmia)। কৈলাস বিজয়বর্গীয়র থেকে সৌরভের হাল-হকিকত জেনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর আজ, বৃহস্পতিবার (Thursday) সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফোন করে সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। এমনকি আজ হাসপাতালে মুখ্যমন্ত্রী যেতে পারেন বলেও বিশেষ সূত্রে খবর পাওয়া গিয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ খবর পাওয়া গিয়েছে। সেটি হল, মহারাজকে দেখতে শহরে পা রাখতে পারেন বিশিষ্ট হার্ট বিশেষজ্ঞ দেবী শেঠী।

বছরের শুরুতেই গত ২ জানুয়ারি জিম করতে গিয়ে প্রচণ্ড বুকে ব্যথা অনুভব হওয়ার ফলে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সৌরভকে। তারপর বেশ কয়েকদিন সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। সৌরভের বুকে একটি স্টেন্ট বসানো হয়েছে। বাকি দুটি স্টেন্ট পরে বসানো হবে বলে সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার কারণে তাঁকে উডল্যান্ড থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই পুনরায় বুকে ব্যথা অনুভব করেন মহারাজ। তাই তরিঘড়ি গতকাল তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যদিও হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল রুটিন চেকআপের জন্যই সৌরভ হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু প্রশ্ন হল, যদি রুটিন চেকআপ হত, তাহলে উডল্যান্ডে না গিয়ে হঠাৎ কেন অ্যাপেলোতে তিনি ভর্তি হলেন? কারণ, বুকে ব্যথার কারণে উডল্যান্ডে যেখানে তাঁর চিকিৎসা হয়েছিল, নিয়মমাফিক সেখানেই তাঁর রুটিন চেকআপ হওয়ার কথা। কিন্তু সেটা না করে রুটিন চেকআপ করতে হঠাৎ করে কেন গঙ্গোপাধ্যায় পরিবার অ্যাপোলো হাসপাতালে সৌরভকে ভর্তি করলেন, এই নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তাই এটা স্রেফ একটা রুটিন চেকআপ নয়, এমনটাই মনে করছেন অনেকে। তবে রুটিন চেকআপ হোক বা শারীরিক অসুস্থতা, সব ক্ষেত্রেই ‘প্রিন্স অফ ক্যালকাটা’-র দ্রুত আরোগ্য কামনা করেছে সকলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026