সারা বছর ধরে বৃষ্টি যেন ক্রমাগত হয়েই চলেছে। রাজ্যের মানুষ শীতেও রেহাই পায়নি বৃষ্টির প্রকোপ থেকে, তেমনই শীত পেরিয়ে বসন্তেও একই ছবি। আবহাওয়া দপ্তরের মতে পূবালী হাওয়া এবং পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতেই এই বৃষ্টি। এছাড়াও সঙ্গে আছে বঙ্গোপসাগরীয় ঠান্ডা বাতাস।
গত শনিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। রাত সাড়ে ৮ টা থেকে কলকাতা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। শুধু তাই নয় বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে। সাথে বইতে থাকে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন : Corona Update : করোনা আক্রান্তের সংখ্যা ৩১৬, দেশজুড়ে শুরু জনতা কার্ফু
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা পর্যন্ত থাকবে এইরূপ অবস্থা। রবিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও হয়েছে বৃষ্টি। বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। জানা গেছে ঝাড়খণ্ডের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার ফলস্বরূপ এই বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…