ম্যাগাজিন

আজকের দিনে এক অন্যরকম নববর্ষের সাক্ষী হলেন বাঙালিরা

এক নিবিড় অন্ধকারের মাঝে এক টুকরো আলোর মত এসে ধরা দিয়েছে এবারের বাংলা নববর্ষ। সেই অর্থে নববর্ষের কোনও আয়োজনই সেভাবে নেই এইবার। কিন্তু বাঙালির হৃদয় জুড়ে রয়েছে এই নববর্ষকে ঘিরে এক গভীর আবেগ, যা বোধকরি চাইলেও অস্বীকার করা সম্ভব নয়। নববর্ষের আনন্দসূর্যে যেন এক গ্রহণ লেগেছে। মারণ ভাইরাস কোভিড-১৯ করোনা থাবা বসিয়েছে সমস্ত বিশ্বের উপর। নিস্তার পায়নি প্রথম সারির দেশগুলিও। নিমেষের মধ্যে আক্রান্ত হয়েছেন কোটি কোটি সাধারণ মানুষ, প্রাণ হারিয়েছেন বহুজন। কিছু মানুষের অশেষ ভুলের প্রায়শ্চিত করতে হচ্ছে সমগ্র বিশ্ববাসীকে। দোকানপাট থেকে শুরু করে সবই আজ বন্ধ।

অর্থনীতি আজ অগ্নিবলয়ের ওপর স্থাপিত।জরুরী পরিষেবা ছাড়া কিছুই পাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু তাতে কি! জীবন তো কঠোর থেকে কঠোরতর পরিস্থিতির মাঝেও খুঁজে পেতে চায় বাঁচার রসদটুকু; আর এই বাঁচার লড়াইয়ের মধ্যে দিয়ে উজ্জাপিত আজ আমাদের নববর্ষ; গৃহবন্দী। চার দেয়ালের মাঝে আবদ্ধ আমরা আজ । তবুও বাইরের জগতে পা ফেলবার এক অদম্য ইচ্ছা। এখানেই জীবনের সার্থকতা, জীবনের বিজয়গাঁথা, এই উৎসবের প্রাণ প্রতিষ্ঠা। জীবন মিলে গেছে জীবনের সাথে, এই উৎসবের বাতাবরণকে কেন্দ্র করে।

নতুন সূর্য আজ উদিত হয়েছে, আকাশ আজ অমলিন, স্বচ্ছ। বাড়িতে বাড়িতে কমলা ও বিনায়কের আরাধনা চলছে উলু, শঙ্খধ্বনি ও কাসরঘন্টার মধ্য দিয়ে। সকাল থেকে চলভাসে শুভেচ্ছার প্লাবন, কিছুটা হলেও মনকে প্রদান করেছে এক স্বস্তি। কিছুই বাকি বা অধরা নেই আজ। তাই আক্ষেপ নয়। প্রাকৃতিক নিয়মে যা এসেছে, প্রাকৃতিক নিয়মে তা চলেও যাবে একদিন। জীবন চলবে আপন ছন্দে, আপন খেলায়!! সবাই ভালো থাকুন। সুন্দর থাকুন। শুভ নববর্ষ

– কুণাল রায়

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026