সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।
মেষ– শরীর বেশ ভালো থাকবে। যে কোনোরকম তর্কাতর্কি এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে পদোন্নতিতে বাধা আসতে পারে, তবে তার মোকাবিলা রয়েছে আপনার হাতেই।
বৃষ– অর্থ যোগের পাশাপাশি মানসিক শান্তি থাকবে। তবে অহেতুক ছোটখাটো ব্যাপারে রাগ করলে সমস্যা তৈরি হতে পারে।
মিথুন– নিজের মত থাকার চেষ্টা করুন। এমন কোনো কিছুতে জড়াবেন না যাতে সম্মানহানি হতে পারে। কোনো আত্মীয় বিশেষ ভাবে আপনাকে বিস্মিত করে তুলতে পারে।
কর্কট– কোনো রকম মানসিক সমস্যা পরিবারের সঙ্গে ভাগ করে নিলে তৃপ্তি পাবেন। আজ কর্মক্ষেত্রে বা যে কোনো কাজের জন্য স্বীকৃতি লাভ করতে পারেন।
সিংহ– শরীর নিয়ে একটু সচেতন থাকতে হবে। ক্লান্তি বোধ থাকবে, তবে ধৈর্য রাখলে যে কোনো কাজে আজ সফলতা নিশ্চিত।
কন্যা– পরিবারে কারোর সঙ্গে অর্থ সংক্রান্ত বিবাদ হতে পারে, বুঝে শুনে কথা বলুন। কোনো রকম চিকিৎসা বিষয় নিয়ে সতর্ক থাকুন।
তুলা– স্বাস্থ্য ভালো থাকবে। কোনো আত্মীয়ের সঙ্গে যাতে বিরোধ না হয় তা আপনাকেই নিশ্চিত করতে হবে। আর্থিক সমস্যা বিরক্তি আনতে পারে, তবে সঠিক পরিকল্পনা লাভ আনবে।
বৃশ্চিক– মানসিক শান্তি থাকবে। আর্থিক লেনদেনের জন্য ভালো দিন। প্রেমের নতুন মোড় আসতে পারে। নিরাপত্তা চিন্তা নিয়ে বিব্রত হতে পারেন, কিন্তু সেটার সমাধান আপনিই পাবেন।
ধনু– অন্য কারোর প্রতি রাগ বা বিদ্বেষ জন্ম নিলে মানসিক ক্ষতি আপনারই হতে পারে। বিদেশে কোনোরকম সৌভাগ্য লাভের সম্ভাবনা।
মকর– যে কোনো আর্থিক বিষয় নিয়ে ঠান্ডা মাথায় মোকাবিলা করবেন, নচেৎ ক্ষতির সম্ভাবনা। কোনোরকম শুভ যোগাযোগ আজ আপনার ভাগ্যে থাকতে পারে।
কুম্ভ– আজ সারাদিন কাজের ব্যস্ততার মধ্যে কাটতে পারে। কোনো অপ্রত্যাশীত ভালো খবর আসতে পারে।
মীন– আজ আপনার মেধার প্রকাশ ঘটতে পারে, যার ফলে কোনো জটিল বিষয়ের সমাধান করতে পারবেন সহজে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…