নিউজ

কৃষকদের ডাকে আজ ভারত বনধ, দেশ অচল হওয়ার সম্ভাবনা প্রবল

নয়াদিল্লি: আজ, মঙ্গলবার কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ভারত বনধের ডাক দিয়েছে কৃষক ইউনিয়নগুলি। গত বেশ কয়েকদিন ধরে সরকারের বিরুদ্ধে এই আন্দোলন চালাচ্ছে কৃষক নেতারা। হরিয়ানা, পাঞ্জাব, কর্ণাটক, কেরালা থেকে হাজার হাজার কৃষকরা পায়ে হেঁটে ‘দিল্লি চলো’-র ডাক দিয়েছে। কার্যত সরকার এবং কৃষকদের মধ্যে এই লড়াই বিক্ষোভের চেহারা নিয়েছে। এক দফায় সরকারের সঙ্গে বৈঠক হয়ে যাওয়ার পরও কোনও সমাধান সূত্র মেলেনি। আর তাই আজ, মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে কৃষকরা। আর কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে তাদের সঙ্গে রয়েছে দেশের ১১ বিরোধী দল। কিন্তু আন্দোলনকারী কৃষকদের বক্তব্য, তাদের আন্দোলন মঞ্চে কোনও রাজনৈতিক নেতাকে উঠতে দেওয়া হবে না। কোনও রাজনৈতিক দলকে পাশে চাই না বলেও বার্তা দেওয়া হয়েছে কৃষক ইউনিয়নগুলির পক্ষ থেকে।

গতকাল, সোমবার দিল্লির সিঙ্ঘু সীমান্তে কৃষক নেতা দর্শন পাল এ প্রসঙ্গে বলেন, ‘আগামিকাল গোটা দিন বনধ পালন করা হবে। চাকা জ্যাম করা হবে বিকেল ৩টে পর্যন্ত।  তবে যাই হোক আমরা কৃষকদের আন্দোলন মঞ্চে কোনও রাজনৈতিক নেতাকে উঠতে দেব না। এর পাশাপাশি আজকের এই ভারত বনধকে যে কোনও মূল্যে শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়েছে কৃষক সংগঠনগুলি। তবে দিল্লি সীমান্তের প্রতিটি বাজার-দোকানে ধরনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এদিকে কৃষকদের সমর্থন করে একাধিক ক্রীড়াবিদ নিজেদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের তারকা বক্সের বিজেন্দ্র সিং কৃষি আইন প্রত্যাহার না করলে তিনি তাঁর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। আর তারই মধ্যে গতকাল, সোমবার আন্দোলনকারী কৃষকদের সমর্থনে রাষ্ট্রপতি ভবনের দিকে যাত্রা করেছিলেন বিজেন্দ্র সিং সহ একাধিক অ্যাথলিট। জানা গিয়েছে, তাঁরা তাঁদের মেডেল ফিরিয়ে দিতে যাচ্ছিলেন। কিন্তু তাদের থামিয়ে দেয় পুলিশ।

আজকের এই ভারত বনধে অংশ নিচ্ছে একাধিক শ্রমিক সংগঠন। ফলে আজ দিনভর দিল্লিতে পণ্য পরিবহণ ব্যবস্থা অচল হওয়ার আশঙ্কা প্রবল। তবে দিল্লি পুলিস জানিয়েছে, জোর করে দোকান বন্ধ করা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, আন্দোলনকারী কৃষকরা জানিয়ে দিয়েছে, বনধে কাউকে জোর করা হবে না। সব মিলিয়ে আজকের এই বনধকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026