নিউজ

আর কিছুক্ষণের অপেক্ষা! শুরু হতে চলেছে ৭২তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, কৃষকদের ট্রাক্টর মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা দিল্লিতে

নয়াদিল্লি: আজ, মঙ্গলবার (Tuesday) দেশ জুড়ে পালিত হবে ৭২তম প্রজাতন্ত্র দিবস। ইতিমধ্যেই প্রজাতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে কার্যত সেজে উঠেছে রাজধানী দিল্লি (Delhi)। ইতিমধ্যেই টুইট করে দেশবাসীকে ৭২তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ রাজধানীর রাজপথে প্রদর্শিত হবে তিন সেনাবাহিনীর শৌর্য এবং দেশের নানা প্রান্তের সাংস্কৃতিক ঐতিহ্য। তবে প্রত্যেকবারের মতো এবারের প্রজাতন্ত্র দিবস পালন অতটাও জাঁকজমকপূর্ণভাবে করা হচ্ছে না। বরং থাকছে বেশ কিছু বিধিনিষেধ।

প্রজাতন্ত্র দিবসের ইতিহাসে এই প্রথম কোনও প্রধান অতিথি থাকছেন না। যদি এ বছর প্রধান অতিথি হিসেবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ব্রিটেনে করোনার দ্বিতীয় পর্যায়ের আক্রমণ শুরু হওয়ার ফলে তিনি দিল্লি আসতে পারেননি। এই প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে থাকবে রাফাল যুদ্ধবিমান। এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি না থাকলেও বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়েছে বাংলাদেশ। এবারে ১২২ সদস্যের বাংলাদেশ সেনা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে।

জানা গিয়েছে, সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ দিল্লির বিজয় চক থেকে শুরু হবে সেনাদের কুচকাওয়াজ। থাকবে বেশ কিছু সাংস্কৃতিক ট্যাবলো। স্কুলের ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এবারের প্রজাতন্ত্র দিবসের সূচি সাজানো হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রাফাল যুদ্ধবিমান নয় টি-৯০ ট্যাঙ্ক সহ আরও অন্যান্য বেশ কিছু যুদ্ধবিমান এবারের প্রজাতন্ত্র দিবসে দেখা যাবে।

তবে একদিকে যখন রাজধানীর বুকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সাজো সাজো রব, অন্যদিকে তখন কৃষকদের ট্রাক্টর মিছিল ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। কৃষক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, আজকের ট্রাক্টর মিছিলে দু’লক্ষ ট্রাক্টর নিয়ে আসবেন তারা। যদিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মিছিল আটকানোর জন্য কৃষকদের ডিজেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, তবুও আখেড়ে কোনও লাভ হয়নি। ট্রাক্টর মিছিল করবেন আন্দোলনকারী কৃষকরা। তবে কুচকাওয়াজ শেষ হয়ে যাওয়ার পরেই এই ট্রাক্টর মিছিল শুরু হবে বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026