মাইথোলজি

আজ বুদ্ধপূর্ণিমা, জেনে নিন ভগবান বুদ্ধের সিদ্ধিলাভের অজানা কাহিনী

কুণাল রায়: শাস্ত্র মতে পিতাই পরম গুরু। কিন্তু বৃহত্তম অর্থে, পরম গুরু সেই যে সঠিক পথপ্রদর্শক। এমনই একজন, আমাদের পরম প্রিয়, পরম কাছের গৌতম বুদ্ধ। আজকের এই অতি শুভ তিথিতেই তাঁর আবির্ভাব ঘটেছিল বহুকাল পূর্বে, মূলত মনুষ্য জাতির উত্থানের অভিপ্রায়। সময় অতিবাহিত হয়েছে আপন ছন্দে, কিন্তু আজও তাঁর বাণী প্রতিক্ষণে আমাদের শিক্ষা দিয়ে যায়, সুগম করে তোলে এই চলার পথকে।

Lord Buddha

আমাদের পৌরাণিক তথ্য অনুযায়ী গৌতম বুদ্ধ হলেন বৈকুণ্ঠনাথ ভগবান বিষ্ণুর নবম তম অবতার। রাজসুখ, নিজের জায়া ও পুত্র রাহুল কে পরিত্যাগ করে বেড়িয়ে পড়েছিলেন সত্যের সন্ধানে। গভীর অন্ধকারে কপিলাবস্তুর রাজপ্রাসাদটি মিলিয়ে গিয়েছিল সেদিন, রাজরাজেশ্বর সিদ্ধার্থ পরিণত হয়েছিলেন এক পরম যোগীতে! মাত্র চল্লিশ দিনে আত্মার সাথে পরমাত্মার মিলন হয়েছিল, সিদ্ধ পুরুষ হয়েছিলেন উনি, এক পিপল বৃক্ষের নীচে, যা আজও গয়ায় স্বমহিমায় বিরাজমান।

এর পর কেটে গেছে বহু যুগ। বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করে, কলিঙ্গর সমরভূমি পেরিয়ে, শান্তির দূত কথা পেরিয়ে, সারনাথ দর্শন ও শিক্ষার গন্ডী অতিক্রম করে, আজ তিনি আমাদের মাঝে উপস্থিত। তাঁর প্রতিটি বাণী এই বাস্তবের সাথে মিলেমিশে এক হয়ে গেছে। তাই আজ এই কঠিন সময়তেও, তিনি যথার্থ অর্থেই এক পরম গুরু, এক জ্বলন্ত মশাল! গ্লানির পর্বত পেরিয়ে, যদি একটু শান্তির সমীরণ উপভোগ করতে চাই, তবে তাঁর থেকে বড় আশ্রয় আর কেউ নেই। মহাকালের গতির সাথে পরিবর্তিত হচ্ছে আমাদের মনন, আমাদের চেতনা, তাই তাদের শুদ্ধ পরিচালনার প্রয়োজনে চাই এক নির্ভীক সখা, নাম যার গৌতম বুদ্ধ।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026