নিউজ

আজ মরশুমের শীতলতম দিন, রাজ্যের এই ছয় জেলা নিয়ে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস

হেমন্তের হিমেল হাওয়ার পাশাপাশি প্রথম দিকে শীতের আমেজ উপভোগ করছিল রাজ্যবাসী। কিন্তু যত সময় পেরিয়েছে তত শীত বাবাজি আসি আসি করেও আসেনি। তারপর ঘন কুয়াশার দাপট কার্যত উত্তরে হাওয়াকে বাধাপ্রাপ্ত করেছে। বর্তমানে কুয়াশা কেটে গিয়েছে এমন তো বলাই যায়। সকালের দিকে হালকা কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আর থাকে না। রোদের দেখা মিলেছে, সঙ্গে উত্তরে হাওয়ার দাপট শুরু হয়ে গিয়েছে। বড়দিনের আগে সুখবর এসেছে রাজ্যবাসীর কাছে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে জাঁকিয়ে পড়েছে শীত। আজ, সোমবার মরশুমের শীতলতম দিন। রাজ্যের ছয় জেলায় ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, এক ধাক্কায় কলকাতায় ৪ ডিগ্রি তাপমাত্রা নেমেছে। আজ শহরের তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের ছয় জেলায় সর্তকতা জারি করা হয়েছে। আগামিকাল, মঙ্গলবার পর্যন্ত এই শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বুধবার থেকে তাপমাত্রা একটু বাড়লেও তা ১৩ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলেই হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে। সব মিলিয়ে বড়দিনের আনন্দ জাঁকিয়ে শীতের মধ্যেই উপভোগ করবে রাজ্য, এমনটা বলাই বাহুল্য।

গতকাল, রবিবার থেকেই জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে। শুরু হয়েছে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। শুধু এ রাজ্যে নয়, এর পাশাপাশি প্রতিবেশী রাজ্য বিহারেও চলছে শৈতপ্রবাহ। উত্তরপ্রদেশের বিভিন্ন জেলাতেও শৈতপ্রবাহ জারি রয়েছে। সব মিলিয়ে কনকনে ঠাণ্ডায় কাঁপছে দেশের বিভিন্ন রাজ্য।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026