বিনোদন

আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৬তম জন্মদিন, টুইট করে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

কলকাতা: আজ, মঙ্গলবার (Tursday) টলিউডের (Tolywood) বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) ৮৬তম জন্মদিন (Birthday)। কিন্তু আজ নেই সকলের ভালোবাসার, শ্রদ্ধার ‘অপু’। করোনায় (Coronavirus) আক্রান্ত হওয়া এবং তারপর বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যা নিয়ে দীর্ঘ বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর শেষে সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপর হাসপাতাল থেকে ফেরা হয়নি টলিউডের বর্ষীয়ান অভিনেতার। আর আজ তাঁর জন্মদিনে শোকোস্তব্ধ গোটা টলিপাড়া। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনের টুইট (Tweet) করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি টুইট করে লিখেছেন, ‘সৌমিত্রদাকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাই। তিনি একজন কিংবদন্তি, যিনি সব সময়ে তাঁর কর্মক্ষেত্রে স্বকীয়তার ছাপ রেখে গিয়েছেন। আমরা তাঁর উজ্জ্বল উপস্থিতির অভাব অনুভব করি। সম্প্রতি আমার সৌভাগ্য হয়েছিল সৌমিত্রদার আঁকা ছবি, সিনেমার পোস্টার এবং তাঁর ডিজাইন করা কস্টিউমের প্রদর্শনীর উদ্বোধন করার। তার পরিবারের মানুষদের ভালোবাসায় এবং উষ্ণতায় আমি অভিভূত।’ মুখ্যমন্ত্রীর করা এই টুইট মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এই প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ছাড়া। তাই অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে শুরু করে বিভিন্ন প্রদর্শনীতে শুধুমাত্র তাঁকেই স্মরণ করা হচ্ছে। আর তার মধ্যে আজকের সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই জন্মদিন আরও একটু বেশি করে মর্মস্পর্শী করে তুলল সকলকে, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026