পাটনা: আগামিকাল, মঙ্গলবার বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। দেশের প্রত্যেক রাজনৈতিক দল বিহারের নির্বাচনের ফল ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে। কারণ, নীতীশ কুমারের সরকারের প্রত্যাবর্তন ঘটে নাকি পরিবর্তন, সেটা দেখার অপেক্ষায় রয়েছে গোটা দেশ। এরই মধ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগের দিন অর্থাৎ আজ, সোমবার তেজস্বী যাদবের ৩১তম জন্মদিনে সকাল থেকেই আরজেডির শীর্ষস্থানীয় নেতারা জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন লালু-পুত্রকে।
প্রত্যেক বছর মূলত এইদিনে পাটনার ১০ নম্বর সার্কুলার রোডে তেজস্বী যাদবের বাড়ির সামনে অগণিত ভক্তের ভিড় থাকে। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আরজেডি শীর্ষস্থানীয় নেতাদের পক্ষ থেকে তেজস্বীর বাড়ির সামনে কোনওরকম জমায়েত না করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি রাত পোহালেই রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা রয়েছে। তাকে কেন্দ্র করেও যেন কোনও জমায়েত বা ভিড় না হয়, সেই পরামর্শ দেওয়া হয়েছে আরজেডির পক্ষ থেকে।
সকাল থেকে লালু-পুত্রকে খোশমেজাজে দেখা গেলেও ফল ঘোষণার আগে তেমন কোনও সেলিব্রেশন করতে নারাজ আরজেডি দল এবং তেজস্বী যাদবের পরিবার পরিজনেরা। এমনকি তেজস্বী যাদব নিজেও বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে নিজের জন্মদিনে এতটুকু উচ্ছ্বাস প্রকাশ করতে চাননি। তিনি বলেছেন, যদি বিহারে পরিবর্তন আসে, তাহলে সেটাই হবে তার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার। একদিকে জন্মদিনের আনন্দ, অন্যদিকে নির্বাচনের ফল ঘোষণার চাপা টেনশন, সব মিলিয়ে আরজেডির অন্দরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগের দিন, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…