নিউজ

কিভাবে করা হবে দুর্গা পুজো? কমিটিগুলির সঙ্গে আজ বৈঠকে মুখ্যমন্ত্রী

কলকাতা: পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। করোনা পরিস্থিতির মধ্যে নিউ নর্ম্যাল দিয়ে সকলে এখন দৈনন্দিন জীবনের ছন্দে ফেরার চেষ্টা করছে। এমন সময় মা দুর্গার আগমন করোনাকে নির্মূল করবে, এই প্রার্থনাই সকল বাঙালির মনে এখন চলছে। তবে যেভাবে রাজ্য তথা গোটা দেশ জুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে, তাতে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পুজো কীভাবে পালন করা সম্ভব? বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব নিয়ে আনন্দে মাতোয়ারা হয় আপামর বাঙালি। এবারে একইরকমভাবে সেই আনন্দ বজায় রাখা কি সম্ভব? রাজ্য সরকার এবং কলকাতা পুলিশের তরফ থেকে সেই চেষ্টাই আপাতত করা হচ্ছে। আর তাই আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই প্রত্যেকটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যে, সেইসব থানার অন্তর্ভুক্ত পুজো কমিটিগুলির সঙ্গে যেন থানার পুলিশ আধিকারিকরা কথা বলেন। এমনকি পুজো কমিটিগুলিকে তাদের সংশ্লিষ্ট থানায় কীভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে পুজো করা হবে তার একটা খসড়া জমা দিতে বলা হয়েছে। এমনকি গত জুলাই মাসে ১৭টি পয়েন্টকে সামনে রেখে একটি প্রস্তাব তৈরি করেছিল কলকাতার ফোরাম ফর দুর্গোৎসব। আজ এইসব নিয়েই বিস্তারিত আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকবেন শহরের বিখ্যাত পুজো কমিটিগুলির কর্মকর্তারা।

এই বৈঠকও সামাজিক দূরত্ব বজায় রেখে করা হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তাই প্রত্যেকটি পুজো কমিটি থেকে এক বার দুজন করে আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের প্রবেশ মুখেই থাকবে স্যানিটাইজেশন, থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা। ইতিমধ্যেই খোলা মণ্ডপে পুজো করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তাই প্রত্যেকটি পুজো কমিটি খোলা মণ্ডপ তৈরি করার পরিকল্পনা ইতিমধ্যেই সেরে ফেলেছে। এমনকি কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করা হবে, তা নিয়েও একটা প্রাথমিক আলোচনা করা হয়ে গিয়েছে। কিন্তু আজকের এই বৈঠকে মুখ্যমন্ত্রী কী বক্তব্য রাখেন, সেটাই এখন দেখার। এমনকি তার বক্তব্য এবারের পুজোর ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026