নাগরিকত্ব আইনের প্রতিবাদে সোমবার মমতা ব্যানার্জির মিছিল দেখে ছিল গোটা শহরবাসী। সোমবার দিন মিছিল ধর্মতলা থেকে শুরু করে জোড়াসাঁকো পর্যন্ত গিয়েছিল কিন্তু আজ মঙ্গলবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে পদযাত্রা শুরু হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ৮বি বাস স্ট্যান্ড থেকে। মিছিলটি যাবে ঢাকুরিয়া সেতু, গোলপার্ক, গড়িয়াহাট রোড, রাসবিহারী এভিনিউ এবং ভবানীপুরের যদুবাবুর বাজার এ শেষ হবে। মিছিলটি শুরু হবে দুপুর একটা থেকে।
দক্ষিণ কলকাতা আজ একেবারে স্তব্ধ হতে চলেছে।অন্যদিকে হাওড়াতে আজ এই নাগরিকত্ব সংশোধনী বিল এর সমর্থনে মিছিল করেছে বিজেপি। মিছিলটি শুরু হবে হাওড়া কদমতলা থেকে শেষ হবে হাওড়া ময়দানে এসে। মিছিলে নেতৃত্ব দেবেন রাজু বন্দ্যোপাধ্যায়।
বিজেপির আরেকটি মিছিল হতে চলেছে বেহালার ৩এ বাস স্ট্যান্ড থেকে শুরু করে মিছিলটি শেষ হবে বেহালা থানায়। মিছিলটি শুরু হবে দুপুর দেড়টা নাগাদ মিছিলে অংশগ্রহণ করবেন অধ্যাপক অনুপম হাজরা, জেলা সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায় ও মেঘনাথ পোদ্দার । এতগুলি মিছিল থাকায় সাধারণ মানুষ এর আজ নিঃসন্দেহে ভোগান্তি হতে চলেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…