প্রতীক্ষার অবসান হতে চলেছে সব কিছু ঠিক থাকলে আজই মাঠে নামবেন লাল হলুদের নবাগত স্পানিশ স্ট্রাইকার মার্কোস জিমিনেজ ডি লা এস্পাদা মার্টিন। আজ দুপুরে বেহালার সম্মেলিত ক্লাব বিএসএস এর মুখোমুখি হবে লাল হলুদ বিএসএস কোচ রঘু নন্দী এর আগে বারবার লাল হলুদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে গত বারেও পিয়ারলেসের কোচ থাকাকালীন ১-১ গোলে ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টির জন্য তাই রঘুর দল কে যথেষ্ট সমীহ করছে লাল হলুদ ম্যানেজমেন্ট। বিএসএস দলে আছেন উইলিয়াম ওপোকু, ব্রাইট দের মতো বিদেশি সাথে বুথিরাম টুডুর মতো ঘরোয়া লিগের চেনা মুখ তাই এই দল কে হালকা ভাবে নিচ্ছে না স্পানিশ কোচ আলেহান্দ্রো অপরিদকে ডুরান্ডে হারের পর কলকাতা লিগ কেই পাখির চোখ করছেন তারা। ইস্টবেঙ্গল দলে আজ আপফ্রন্টে খেলতে দেখা যেতে পারে রোনাল্ডো অলিভিয়েরা ও হাইমে কোলাডোকে পরিবর্ত হিসেবে মাঠে নামতে পারেন মার্কোস। বাকি দুই স্লটে খেলবেন মার্তি ও কাশিম গোলে দেখা যেতে পারে গত ম্যাচে লাল হলুদ জনতার মন জয় করে নেওয়া মির্শাদ কে। সব মিলিয়ে লিগের প্রথম ম্যাচে হারের পর আজকের ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাইছেন কোচ আলেহান্দ্রো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…