জীবনযাপন

আজ সোমবার, ভগবান শিবকে লিঙ্গ রূপে পূজা করার আসল রহস্য জেনে নিন

শ্রেয়া চ্যাটার্জি – ভারতবর্ষের পশ্চিম উত্তর-পশ্চিম প্রান্তে প্রধানত সিন্ধু নদ ও তার একটি অববাহিকাকে আশ্রয় করে বহুকাল পূর্বে যে বিশিষ্ট নগরী ছিল, তার অনেক নিদর্শন হরপ্পা, মহেঞ্জোদাড়ো তে পাওয়া গেছে। নিদর্শনগুলির সেখানকার প্রাচীন অধিবাসী জীবনধারার ভিন্ন ভিন্ন দিকে তুলে ধরে। তাদের শিল্প, তাদের ধর্ম, তাদের সামাজিক সংগঠন তাদের মধ্যে এক জাতীয় মৃত্তিকা প্রভৃতি পাওয়া গেছে।সেখান থেকে প্রাপ্ত একটি উৎকীর্ণ প্রাচীন সিন্ধুদের ধর্ম সম্পর্কে কিছু পরিচয় পাওয়া যায়। এখানে ত্রিভুজ আসনে উপবিষ্ট মুর্তি পাওয়া যায়, ভঙ্গি দেখে মনে করা হয় এটি পরবর্তীকালে বর্ণিত কুর্মাসন।

এই দেবতার ঊর্ধ্ব লিঙ্গ যদিও খুব একটা প্রমাণ স্পষ্ট পাওয়া যায় না। তাই জন মার্শাল এটিকে ‘পৌরাণিক’ বা ‘আদি শিব’ বলেছেন। হরপ্পাতে আবিষ্কৃত গাঢ় ধূসর বর্ণের পাথরের উপরে একটি অর্ধ ভগ্ন ক্ষুদ্র মুর্তি পাওয়া যায়। যার মস্তক হয় এবং পদের অর্ধাংশ ভেঙে গেছে। কিন্তু যা অবশিষ্ট আছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে মূর্তিটি নৃত্যরত। এর গলার অংশ দেখে জন মার্শল মনে করেছেন, মূর্তিটির তিনটে মাথা, এ সকল বিবেচনা করে একে ‘পৌরাণিক নটরাজ’ হিসাবে বলা যেতে পারে, যা শিবের আদিরূপ। তবে সিন্ধুতে পাওয়া নিদর্শন থেকে ধারণা করা যায় সিন্ধুবাসীরা শিবের না হলেও শিবের মতন কোন আদি পুরুষের পূজা করতেন। ‘শিব’ শব্দটি বৈদিক দেবতার বিশেষণ রূপ ‘মঙ্গলদায়ক’ অর্থে ব্যবহৃত হত। উত্তর বৈদিক সাহিত্যে ‘সত্যম-শিবম-সুন্দরম’ শব্দ পাওয়া যায়।

বৌদ্ধ সাহিত্য কখনও কখনও শিবের নাম পাওয়া যায়। দীঘনিকায় গ্রন্থে, বুদ্ধদেব তাদের আগমন কাহিনী বর্ণনায় ‘বেনহু’ ও ‘ঈশানের’ নাম করেছেন। ভারতবর্ষের উত্তর, উত্তর পশ্চিম প্রান্তে যে শিব পূজার বিশেষ প্রচলন ছিল তা অনেক বৈদেশিক গ্রন্থ থেকে জানা যায়। আলেকজান্ডারের ভারত অভিযানে বিদেশী ঐতিহাসিকগণ বলেছেন যে, পঞ্চনদ প্রদেশের একাংশে বিতস্তা ও চন্দ্রভাগা নদীর সঙ্গম এর নিকট এক জাতীয় লোক বাস করেন এরা খুব ‘শিবপুজক’ ছিলেন। রামায়ণ-মহাভারতের বহু অংশে এই দেবতার প্রাধান্য পাওয়া যায়। তিনি একাধারে রুদ্র, শিব এবং মহাদেব। আবার তিনি গিরিশ, গিরিত্র, কপর্দী, কৃত্তিবাস।

তবে শিবলিঙ্গ এর ও পূজো হয়। প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। হিন্দু মন্দিরগুলিতে সাধারণত শিবলিঙ্গ পূজা করা হয়। শিব আত্মধ্যানে স্বরূপে লীন হয়ে থাকেন। আর সব মানুষকে তার অধীনে আত্মনিমগ্ন করেন। তবে ব্রিটিশরা মনে করতেন, শিব লিঙ্গ পুরুষ যৌনাঙ্গের আদলে নির্মিত এবং এর শিবলিঙ্গের পুজো ভক্তদের মধ্যে কামুকতা বৃদ্ধি করে। অনেকে মনে করেন, এই প্রতীক রূপে শিবলিঙ্গের পুজো করা আদিবাসী ধর্ম গুলি থেকে হিন্দুধর্মে গৃহীত হয়েছে। ‘শিবলিঙ্গ’ শব্দের অর্থ হলো ‘শিবের মাথা’ অর্থাৎ অজ্ঞতাবশত ‘লিঙ্গ’ শব্দটি তার অর্থ পরিবর্তন করে বাংলায় পুরুষ জননেন্দ্রিয় অর্থ লাভ করেছে যা বিকৃত এবং অশালীন।

তবে আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকুক কিংবা কোন শিবের মূর্তি অথবা কোন মূর্তির ছবি থাকুক, সোমবার দিন শিবের মূর্তি পুজো করুন, বা লিঙ্গ পুজো করুন। সাদা চন্দন, আতপ চাল, ফুল, বেলপাতা, ধূপ, ধুনো জ্বালিয়ে পুজো করতে বসবেন এবং পানীয় জল রাখবেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: Lifestyle

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026