বাজারদর

আরও কমে গেল সোনার দাম, আজ কমল প্রায় ১,০০০ টাকা, সাথে সস্তা হল রুপোও

ধনতেরস এসে পৌঁছেছে বাঙালির চৌকাঠে। আর ধানতেরস মানেই সোনার বাহার। সেই ধানতেরসের আগেই হুরুহুর করে পড়তে দেখা গেল সোনার দামকে। কেবল সোনাই নয়, একই অবস্থা রুপোরও। কোভিড ভ্যাকসিনের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। Pfizer হতে ঘোষণা করা হয়েছে যে করোনার ভ্যাকসিন প্রায় ৯০% প্রস্তুত। Pfizer এর এই ঘোষণার পরই চড়চড় করে কমতে দেখা গেল সোনার দাম। এইদিন সোনার দাম কমে গেল আরও। প্রতি ১০ গ্রাম সোনার দাম ১,০০০ টাকা কমে গিয়েছে বলে সূত্রের খবর। সেখানেই প্রতি কেজি রুপো কেনা যাবে আগের থেকে ২,০০০ টাকা কম দামে।

 

জানা গিয়েছে যে, এর সাথেই MCX এর প্রতি ১০ গ্রাম ভবিষ্যৎ সোনার দাম দাঁড়িয়েছে ৫১,১৬৫ টাকা থেকে প্রায় ২% কমে। অন্যদিকে ৬৩১৩০ টাকা কেজি প্রতি রুপোর দাম প্রায় ৩.৫% কম হয় বলে জানিয়েছে সূত্র।

 

সোমবার তথা আজ শুরু থেকেই বেশ অনেকটা চড়া ছিল সোনার দাম। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের সাথেই কিছুটা উঠতে শুরু করে শেয়ার বাজার। আর শেয়ার বাজারের সাথে বাড়তে শুরু করেছিল সোনার দাম ও। তবে বেলা বাড়তেই Pfizer থেকে করা হয় এক বিশেষ ঘোষণা। মার্কিন মুলুকের অন্যতম ফার্মা সংস্থা Pfizer জানিয়ে দেয় যে করোনা ভ্যাকসিনের কাজ শেষ হয়ে গিয়েছে প্রায় ৯০%। এর সাথেই জার্মান বায়োটেক সংস্থা BioNTech এর টিকাকরণের ফলে থমকে গিয়েছে সংক্রমণের হারও। তাই অনেকটা শান্তির নিঃশ্বাস ফেলেছেন বিজ্ঞানীরা।

 

এইদিন Pfizer সংস্থার চেয়ারম্যান ও সিইও অ্যালবার্ট বাউরলা জানান,”অনেকটা পথ এগিয়ে গিয়েছি আমরা। এই অতিমারীর সাথে লড়াই করতে আমরা আর কয়েক ধাপ দূরে বলা চলে। আমাদের ভ্যাকসিন তৈরির কাজ প্রায় শেষের দিকে। ইতিমধ্যেই আমরা প্রথম ধাপ শেষ করেছি।” এইদিন প্রথম ধাপকে সফল বলেও জানিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026