নিউজ

আজ বিহারে চলছে শেষ দফার ভোটগ্রহণ

পাটনা: আজ, শনিবার বিহারে তৃতীয় তথা শেষ দফার নির্বাচন চলছে। আগামী ১০ নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে। সেদিনই জানা যাবে বিহারের মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন? জানা যাবে নীতীশ কুমারের প্রত্যাবর্তন ঘটবে নাকি নীতিশ কুমার সরকারের হবে পরিবর্তন? এইসব প্রশ্নের উত্তর মিলবে আগামী ১০ নভেম্বর ইতিমধ্যে অক্টোবরের শেষ দিকে এবং নভেম্বরের শুরুতে প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনে হয়ে গিয়েছে।

করোনা পরিস্থিতির মধ্যে সমস্তরকম বিধি-নিষেধ এবং সামাজিক দূরত্ববিধি মেনেই নির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন। বুথে বুথে ব্যবস্থা করা হয়েছে থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশনের। নির্দিষ্ট সময় অন্তর প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনের মতো তৃতীয় দফাতেও চলছে ব্যালট মেশিন স্যানিতাইজ করার কাজ। যারা করোনায় আক্রান্ত, সেই সকল ভোটারদের জন্য দিনের শেষ ঘন্টায় বিশেষ ভোটদানের ব্যবস্থা নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। এমনকি যারা করোনাকে জয় করে সুস্থ হয়ে ফিরে এসেছেন, তাদের জন্য ভোটদানের ব্যবস্থা রয়েছে।

শেষ দফার নির্বাচনে ভোট দেবেন ৭৮টি বিধানসভা কেন্দ্রের ২.৩৫কোটি মানুষ। সকাল ৯ টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ৭.৬৯ শতাংশ। এবারের হাই প্রোফাইল প্রার্থীদের মধ্যে বিহার বিধানসভার স্পিকার থেকে শুরু করে রয়েছেন ১২জন মন্ত্রীও। এদিন ভোট গ্রহণের আগে গণতন্ত্রের অধিকার প্রয়োগ করার অনুরোধ জানিয়ে বিহারবাসীর উদ্দেশ্যে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সব মিলিয়ে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই বিহারে শেষ দফার ভোটগ্রহণ চলছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026