নিউজ

আজ থেকে দেশ জুড়ে শুরু করো না টিকাকরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: আজ থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে করোনার প্রতিষেধক কোভিশিল্ড প্রয়োগ পর্ব (Corona Vaccination)। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ রাজ্যেও ২৮টি জেলায় দেওয়া হবে ভ্যাকসিন। নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে গোটা প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাওড়া (Howrah) জেলায় মোট ৮টি কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হবে। হাওড়ায় জেলা হাসপাতালের পাশাপাশি আমতা গ্রামীণ হাসপাতাল, বাগনান গ্রামীণ হাসপাতাল, গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতাল, কমলপুর গ্রামীণ হাসপাতাল, মুগকল্যাণ গ্রামীণ হাসপাতাল, উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতাল ও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভ্যাকসিন কেন্দ্র করা হয়েছে। প্রতি জায়গায় ১০০ জন করে ভ্যাকসিন পাবেন।

আজ সকাল সাড়ে ১০টা নাগাদ গোটা দেশে শুরু হবে করোনার টিকাকরণ, সেইসঙ্গে প্রধানমন্ত্রী মোদী CoWIN অ্যাপেরও আজ উদ্বোধন করবেন। দেশজুড়ে করোনা সংক্রমণ হওয়ার পরে চলতি বছরের শুরুতে দুটি ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের বিশেষ কমিটি। সেই মতো গোটা দেশে বণ্টন করা হয় ভ্যাকসিন। আজ থেকে গোটা দেশজুড়ে শুরু হচ্ছে করোনার টিকাকরণ। ইতিমধ্যে বাংলাতেও চলেছে এসেছে করোনার ভ্যাকসিন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026