নিউজ

জরুরীকালীন ভিত্তিতে ছাড়পত্র পেল কোভিশিল্ড, গোটা দেশের পাশাপাশি আজ থেকে এ রাজ্যেও শুরু ড্রাইরান প্রক্রিয়া

কলকাতা: নতুন বছরকে (New Year) স্বাগত জানানোর আগে করোনার (Coronavirus) নতুন স্ট্রেন কার্যত আতঙ্কে ফেলে দিয়েছে গোটা বিশ্বকে। অন্যদিকে, ভারতে করোনা ভ্যাকসিনের অনুমোদন কিছুটা হলেও স্বস্তি দিয়েছে দেশবাসীকে। আজ, শনিবার (Saturday) নতুন বছরের দ্বিতীয় দিনে দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি এ রাজ্যেও শুরু হতে চলেছে করোনা ভ্যাকসিনের ড্রাইরান বা মহড়া। গতকাল, শুক্রবার (Friday) চূড়ান্ত বৈঠকের পর কোভিশিল্ড ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Central Health Ministry)। তাই সব মিলিয়ে করোনা পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য ভারত (India) প্রস্তুত, এমনটা বলাই যায়।

জানা গিয়েছে, এ রাজ্যের দত্তাবাদ, মধ্যমগ্রাম ও আমডাঙার স্বাস্থ্যকেন্দ্রে ২৫ জন করে স্বাস্থ্যকর্মীরা এই মহড়ায় অংশ নেবেন। এর জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে। এই ড্রাইরান প্রক্রিয়া আসলে হল, ভ্যাকসিন এলে কীভাবে তা প্রয়োগ করা হবে, প্রয়োগের পর রোগীর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কী ধারণা স্বাস্থ্যকর্মীদের থাকতে হবে এবং প্রয়োজনে কী কী পদক্ষেপ নিতে হবে এই সমস্ত কিছু প্রশিক্ষণ দেওয়া।

জানা গিয়েছে, এই প্রক্রিয়া চালানোর জন্য একজন করে স্বাস্থ্যকর্মীকে ওয়েটিং রুম থেকে ভ্যাক্সিনেশন রুমে নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে ভ্যাকসিন প্রদানের পর অবজারভেশনে রাখা হবে। আর এই পুরো প্রক্রিয়াটি দেখাশোনা করবেন স্বাস্থ্য আধিকারিকরা। এদিকে জরুরি অবস্থায় প্রয়োগের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে কোভিশিল্ড ভ্যাকসিনকে। সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে ইতিমধ্যেই দাবি করা হয়েছে যে, এই ভ্যাকসিনের পাঁচ কোটি ডোজ তাদের কাছে তৈরি। সুতরাং, সব মিলিয়ে করোনা ভাইরাসকে মোকাবিলা করার জন্য প্রস্তুত ভারত, এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় সরকার। পরবর্তীকালে এই ড্রাইরান এবং জরুরী ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগ করোনার রূপ কীভাবে বদলে দেয়, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026