নয়াদিল্লি: যত দিন যাচ্ছে তত করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে গোটা দেশে। অক্টোবর শুরু হতেই উৎসবে ভাসবে গোটা দেশ। পশ্চিমবঙ্গে যেমন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব রয়েছে, ঠিক তেমন মহারাষ্ট্রে রয়েছে নবরাত্রি। আর এর মধ্যে করোনা সংক্রমনের সংখ্যা ৬০ লাখ পার করল। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ছাড়িয়ে গেল। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৬১ লাখ ৪৫ হাজার ২৯২ জন।
গত ২৪ ঘণ্টায় একদিনে নতুন করে সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৭০ হাজার ৫৮৯ জন। এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনায় প্রাণ হারিয়েছে ৭৭৬ জন। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ হাজার ৩১৮ জন। মৃতের সংখ্যা এক লাখের কাছাকাছি পৌঁছাতে বেশি দেরি নেই, তা বলাই যায়। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন।
তবে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছে ৫১ লাখ ১ হাজার ৩৯৮ জন। আর এই পরিসংখ্যানটাই আপাতত কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে চিকিৎসকদের। ICMR-এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭ কোটি ৩১ লাখ ১০ হাজার ৪১টি নমুনা পরীক্ষা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…