নিউজ

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছুঁই ছুঁই

কলকাতা: দেশে যেমন করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে,  ঠিক তেমনই রাজ্যেও করোনায় উদ্বেগ অব্যাহত। বুধবার করোনায় মৃতের সংখ্যা পাঁচ হাজার পার করেছিল, যা যথেষ্টভাবে চিন্তায় ফেলেছে রাজ্যের চিকিৎসকদের। আর এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৩,২৭৫ জন। এ নিয়ে রাজ্য মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৬০,৩২৪ জন। ১ অক্টোবর অনুযায়ী রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ২৬,৫৫২ জন।

গত ২৪ ঘণ্টায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯ জনের। সরকারি বুলেটিন অনুযায়ী এ নিয়ে করোনার কোপে মোট প্রাণ হারিয়েছে  ৫,০১৭ জন। অন্যদিকে রাজ্যে সুস্থতার হার কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে চিকিৎসকদের। এখনও পর্যন্ত রাজ্যের সুস্থতার হার ৮৭.৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছে ২,৯৯৬ জন। সব মিলিয়ে রাজ্যে সুস্থ হয়েছে মোট ২,২৮,৭৫৫ জন।

উল্লেখ্য, কলকাতায় ১ দিনে করোনা আক্রান্ত ৬৬৯ জন। সবভমিলিয়ে কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭,০৮১ জন। সংক্রমণের নিরিখে এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। গত বেশ কয়েক সপ্তাহ ধরে উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এমনকি এতটাই আক্রান্ত হয়েছে গোটা জেলা যে, সেখানে ১৪ দিনের লকডাউন হওয়ার একটা গুজব রটেছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও জেলাশাসকের বক্তব্যের ভিত্তিতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে উত্তর ২৪ পরগনাবাসী। তা না হলে পুজোর আগে লকডাউন হবে এই গুজব ছড়িয়ে পড়ায় কার্যত আতঙ্কিত হয়ে পড়েছিল সকলে।

উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪৬ জন। সব মিলিয়ে উত্তর ২৪ পরগনায় সংক্রমিত মোট ৫২,১৪৫ জন। সুতরাং, দেশ তথা রাজ্যে করোনা পরিস্থিতি কিন্তু এখনও যথেষ্ট উদ্বেগজনক, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026