বিনোদন

Koel Mallick: আত্মহত্যা নিয়ে মুখ খুললেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক

জীবনের শান্তির পথ হিসেবে অনেকেই বেছে নেন আত্মহত্যার মতো কুরুচিকর ঘটনাকে। কিন্তু এই আত্মহত্যা কি সব সমস্যার সমাধান? এবার এই আত্মহত্যা নিয়ে সরব হলেন টলিউডের মিষ্টি অভিনেত্রী কোয়েল মল্লিক৷ এবার এই প্রসঙ্গে নিজের মনের কথা জানালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

গত দু’বছর ধরে বহু মানুষের জীবন এক লহমায় পালটে গিয়েছে। নিজেদের কাছের মানুষকে ঘিরে নানান স্বপ্ন ও ভাবনা চিন্তা ওলট পালট হয়ে গেছে। করোনা আর লকডাউনের জন্য কেউ চাকরি হারিয়েছেন, কেউ নিজের কাছের প্রিয়জন হারিয়েছেন, আবার কেউ কেউ হয়ত নিজেরাই এই পৃথিবীতে নিজেদের শেষ হাসি রেখে বিদায় নিয়েছেন। অনেকে অসময়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই কঠিন সময়ে সকলেরই মানসিক অবস্থা খুবই কঠিন। আর এই সময়েব বহু মানুষ এই সময় ভুল সিদ্ধান্ত নিচ্ছেন নিজের জীবনকে নিয়ে।

অনেকে নিজের জীবন না রাখার সিদ্ধান্ত নিচ্ছেন। তাই এই বিষয়ে এবার সরব হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। আত্মহত্যা নিয়ে নিজের মনের কথা শেয়ার করলেন তিনি। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে কোয়েল লিখেছেন, ‘ কেউ যখন আত্মহত্যা করেন তখন তার মৃত্যুর পর সকলেই খুব দুঃখ পান এবং অনেকেই বলেন তারা এই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন। কিন্তু জীবিত থাকতে যে মানুষেরা মানসিক অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটান, তখন তাদের কথা আমরা শুনতে চাই না, তাদের মনের অবস্থা বুঝতে চাইনা, কখনো কখনো তাদের অ্যাটেনশন সিকার তকমা দিয়ে দেওয়া হয়। আমাদের আরো অনেক কিছু করা বাকি রয়েছে।’

এই সেপ্টেম্বর মাস সুইসাইড প্রিভেনশন মান্থ হিসেনে ধরা হয়। আর এই মাসে সুইসাইড নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন কোয়েল মল্লিক। সত্যি হয়তো মানুষ বেঁচে থাকতে আজও আমরা তাঁদের গুরুত্ব দিই না, তবে সকলে যদি একে অপরের সহমর্মী হ‌ই,বন্ধুর মতো মিশতে পারা যায় তাহলে হয়তো বহু মানুষ আত্মহত্যার হাত থেকে বাঁচতে পারবেন। অত্যন্ত অল্প বয়সে বা অকালে এত বড় সিদ্ধান্ত নিয়ে প্রাণ হারাতে হবে না তাদের। তাই এই কঠিন সময়ে মানুষকে আরো একটু সেনসিটিভ হওয়ার বার্তা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

উল্লেখ্য, এই বছর পরিস্থিতি যাই হোক। মা দুর্গা মায়ের মতো আসবে। এবছর মহালয়ায় কালার্স বাংলায় দেবী দুর্গা রূপে দেখা যাবে অভিনেত্রী কোয়েলকে। দিন কয়েক আগে ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে কোয়েল নিজেই এ কথা সকল অনুগামীদের জানিয়েছিলেন। অবশ্য চ্যানেল কর্তৃপক্ষ যদিও এ নিয়ে কোনও কথা বলেনি। তবে এর আগেও বহুবার মা দুর্গা হিসেবে কোয়েল অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছে দর্শকদের।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026