বিনোদন

আবারও বিয়ের পিঁড়িতে বুম্বাদা! পাত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

আজ ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ প্রেমের দিবস। জায়গায় জায়গায় এই দিনটি উপলক্ষে নানান ধরনের সেলিব্রেশন চলছে। টলিউড থেকে শুরু করে বলিউড সমস্ত জায়গাতেই তারকার নিজেদের প্রেমের নিবেদন করেছেন অনেক জায়গায়। কিন্তু, তার মধ্যেই নেট মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেই রীতিমতো সাড়া ফেলে দিলেন টলিউডের এভারগ্রীন সুপারস্টার বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রকাশ্যে জানালেন, তিনি আরো একবার বিয়ের পিঁড়িতে বসবেন। শুধু এখানেই চমক নয়, চমক রয়েছে পাত্রীর নামেও। তিনি যাকে বিয়ে করতে চলেছেন তিনি হলেন স্বয়ং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

তাদের দুজনের বিয়ের কার্ড প্রকাশ করে বুম্বাদা নেট মাধ্যমে লিখলেন, “সকলের নিমন্ত্রণ রইল। সকলের উপস্থিতি একান্ত কাম্য।” কিন্তু কারা রয়েছেন ঋতুপর্ণা এবং প্রসেনজিতের বিবাহের পিছনে? কেন করা হচ্ছে এই শুভ পরিণয়? সেই নিয়েই রহস্য উন্মোচন। অতি সম্প্রতি একটি ছোট্ট ভিডিও পোস্ট করে নেট পাড়ায় অনুরাগীদের মধ্যে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ডিজিটাল নিমন্ত্রণপত্রে তিনি লিখলেন, “প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা।”

তার সাথেই দর্শকদের আশীর্বাদ কামনা করে প্রসেনজিৎ এর বক্তব্য, “বিগত তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি। গুরুজনদের আশীর্বাদ এবং সকলের ভালোবাসা নিয়ে আমরা আগামী পথ চলতে চাই।” কিন্তু, প্রসেনজিৎ আর ঋতুপর্ণা কি আদতেই বিবাহ করছেন? নাকি এর পিছনে রয়েছে ডিরেক্টরের অবদান? রহস্যটাকে অবশ্য খুব একটা বেশি দিন রহস্য হিসেবে রাখতে চাননি তিনি। নিজেই খোলসা করে জানিয়ে দিয়েছেন বিয়ের পাকা দেখা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব গ্রহণ করেছেন সম্রাট শর্মা এবং তার হাট্টিমাটিম টিম।

অন্যদিকে বিয়ের ঘটকালি দায়িত্বে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী চট্টোপাধ্যায়। এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন, এটা কোন ভাবেই কোন আসল বিবাহ নয়। আগে হ্যাঁ, বুম্বাদার নতুন সিনেমায় দীর্ঘ বেশ কিছু বছর পর এবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বুম্বাদা এবং ঋতুপর্ণাকে। নব্বইয়ের দশকের সেই কালজয়ী জুটিকে আবারো সিনেমার পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে। ইতিমধ্যেই তারা একসাথে ৪৮টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেগুলি ছিল রীতিমতো সুপারহিট। অন্যদিকে, দীর্ঘ ১৫ বছর পরে তারা আবার প্রাক্তন ছবিতে জুটি বেঁধেছিলেন। প্রাক্তন এর পর তাদের দুজনকে আর সেভাবে একসাথে না দেখা গেলেও, এই অসম্ভবকে আবারো সম্ভব করে দেখাতে চলেছেন পরিচালক সম্রাট শর্মা। এখন অপেক্ষা শুধুমাত্র এই ছবির মুক্তির তারিখ ঘোষণার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026