এই বছর লক ডাউনের মধ্যেই ২২ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেন টলিউড অভিনেত্রী মানালি দে এবং পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। একদম ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে চার হাত এক করে নিয়েছিলেন এই দম্পতি। ১ মাস সম্পূর্ণ হতে যাচ্ছে, এরই মাঝে বিয়ের ছবি আবারও শেয়ার করলেন মানালি দে। শুধু যে বিয়ের ছবি শেয়ার করেছেন তা নয়, একটা ভিডিও পোস্ট করেন টেলি অভিনেত্রী। স্ত্রীকে শাঁখ বাজিয়ে ঘরে তুলে নেন পরিচালক অভিমন্যু। এমন মিষ্টি ভিডিও দেখে নেটিজেনরা প্রশংসায় লুটোপুটি। দেখুন সেই ভিডিও।
মানালি-অভিমন্যুর সম্পর্ক গাঢ় হয় রাজ চক্রবর্তীর প্রোডাকশনে ‘নিমকি ফুলকি’ ছবিতে কাজের সুবাদে। এর আগে ২০১২ সালে গায়ক সপ্তকের সঙ্গে বিয়ে হয়েছিল মানালির। তবে সে বিয়ে বেশীদিন স্থায়ী হয়নি। তা নিয়ে এখন আক্ষেপ নেই মানালির। এবারে নতুন জীবনে গা ভাসিয়েছেন ‘নকশিকাঁথা’র শবনম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…