বিনোদন

‘সামি সামি’, হলুদ সর্ষে ক্ষেতের মাঝে সুন্দর সাজে দুর্দান্ত ডান্স পারফরম্যান্স মনামীর, প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায়

মনামী ঘোষ টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ তিনি। একাধিক জনপ্রিয় হিট ধারাবাহিকে অভিনয় করেছেন মনামী ঘোষ। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও ইতিমধ্যে একাধিক কাজ করে ফেলেছেন তিনি। এই অভিনেত্রীকে দেখে তার বয়স ঠাওর করতে পারা সত্যিই অসম্ভব। ৩৭ বছর বয়সেও নিজের রূপ থেকে ফিগার সবটাই বজায় রেখেছেন অভিনেত্রী।

একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পী তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। অতিমারির সময় থেকেই তিনি আবারো নিজের এই প্রতিভাকে শান দেওয়া শুরু করেছেন। বর্তমানে ইউটিউবে তার নিজস্ব একটি চ্যানেল রয়েছে। এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যাও নেহাত কম নয়। সম্প্রতি অভিনেত্রী এই মুহুর্তের হিট দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’এর অন্যতম জনপ্রিয় গান ‘সামি সামি’তে নিজের টিমকে নিয়ে নাচের ভিডিও বানিয়েছেন মনামী ঘোষ।

সম্প্রতি অভিনেত্রী রিল ভিডিও আকারে একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামের পাতায় যেখানে দেখা যাচ্ছে তাদের অনুশীলন করার কিছু মুহূর্ত এবং একেবারে ফাইনাল শট নেওয়ার সময়ের কিছু মুহূর্ত। আর ব্যাকগ্রাউন্ডে চলছে ‘সামি সামি’। এই নাচের ভিডিওটির পরিচালনায় দিয়েছেন সৈকত বারুরি। এই মুহূর্তে এই ভিডিওর ভিউজ ইউটিউবে ৫ লাখের কাছাকাছি। এই ভিডিওটি শেয়ার হওয়ার পরেই রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই প্রশংসায় ভরিয়েছেন অভিনেত্রীকে। ভিডিওটি দেখার পর তার নাচের প্রশংসা না করে থাকতে পারেননি কেউই। তবে আপাতত এই নাচের ভিডিও সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মনামী ঘোষ।

সবকিছুর সাথে সাথে একাধিক বোল্ড ফটোশুটে অংশ নিতে দেখা যায় অভিনেত্রীকে। তার রূপে এখনো মুগ্ধ আট থেকে আশি সকলেই। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার বিভিন্ন ফটোশুটের ঝলক দেখা যাবে। অভিনেত্রী যেকোনো ধরনের পোশাকেই সাবলীল। ইন্ডাস্ট্রিতে শুরুর দিন থেকে নিজের প্রতিভার জোরেই পায়ের তলার মাটি শক্ত করেছেন অভিনেত্রী। এখনো সেই জোর বজায় রয়েছে অভিনেত্রীর।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026