বিনোদন

Puja Banerjee: বাথটবে স্নানরত অবস্থায় অভিনেত্রী পূজা, নেটদুনিয়ায় নিমেষে ভাইরাল ছবি!

পূজা ব্যনার্জি! ইনি বঙ্গ তনয়া হলেও এখন তিনি পাঞ্জাবি ঘরাণার বৌমা। পূজা বলি ইন্ড্রাস্টি দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন। প্রথম ধারাবাহিক ‘তুঝ সে প্রিত লাগায় সাজনা’ অভিনয় দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেন। এই ধারাবাহিকে অভিনয়ের সময় কোস্টার কুনাল বর্মার সাথে ডেট করেন। এরপর দুজন এনগেজমেন্ট করে লিভ ইনে থাকা শুরু করেন। এর মাঝে দুজনেই চুটিয়ে অভিনয় করছিলেন। হিন্দি ধারাবাহিকের পাশাপাশি দেব, সোহমের সাথে চুটিয়ে বাংলা সিনেমাতে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান।

ইচ্ছে ছিল ২০২০’র এপ্রিল মাসে বেশ ধুমধাম করে বিয়ে করবেন। কিন্তু করোনার জন্য তা হয়নি বরং নিজেদের বিয়ের জন্য সঞ্চিত অর্থ তাঁরা দান করেছিলেন করোনা ত্রাণ তহবিলে। তবে সেই বছর লকডাউনের মাঝে রেজিস্ট্রি ম্যারেজ সারেন কারণ অভিনেত্রী করোনা আবহে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। এই খবরে সকলে প্রায় চমকে যায়। দুর্গা পুজোর আগে অভিনেত্রী একরত্তি কৃশিবের জন্ম দেন। প্রথম ছেলের বাবা মা হন কুনাল ও পূজা। এখন ছোট্ট কৃশিবকে নিয়ে দিনরাত্রি কাটছে পূজা আর কুনালের। দেখতে দেখতে কৃশিব এখন দেড় বছরের বিগ বয়।

তবে বাবা মা হয়ে গেলেও এই তারকার সোশ্যাল ম্যারেজের ইচ্ছে ছিল। পূজা মুম্বাই থাকলেও মনে প্রাণে বাঙালী। তাই ছেলেকে নিতবর বানিয়ে গত নভেম্বর মাসেতেই গোয়াতে নিজের স্বপ্নের ডেস্টিনেশন ওয়েডিং সাড়লেন। গোটা এক বছর অপেক্ষা করার পর অবশেষে সানাই বাজিয়ে বাঙালী বিয়ে সারেন লাভ বার্ডস পূজা ও কুণাল ভার্মা। গোয়ার সমুদ্র সৈকতেই ছিমছাম ভাবে ঘনিষ্ঠ বন্ধু আর আত্মীয়ের উপস্থিতিতে কুণালের হাতে সিঁদুর পরলেন পূজা।

এখন ফের দ্বিতীয়বার সংসার পেতেছেন অভিনেত্রী। পূজা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয়। প্রায়শই ছেলে কৃশিবের নানান দুষ্টুমির ছবি আর ভিডিও শেয়ার করে থাকেন। তবে এবার কৃশিব নয় নিজের বোল্ড ফটোসেশানের ছবি শেয়ার করলেন। শুক্রবার বাথটবে বিকিনি লুকে নয় বরং সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছবি শেয়ার করলেন। সাবানের ফেনা আর কিছু ফুল দিয়ে সাজিয়ে বাথটবে স্নান করতে ব্যস্ত কৃশিব মাম্মা। কালো কাজল আর চুল বাঁধা অবস্থায় মোহময়ী রুপে ছবি তুললেন। ক্যপাশানে লিখলেন, ”অলস দুপুর”। এরপর অনুগামীরা হু হু করে লাইক আর কমেন্টেসে ভরিয়ে দিলেন। নিমেষে সুপার ভাইরাল হয় পূজার এই হট ছবি।

Joydeep Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026