এক হাতের ফাঁক দিয়ে এমন কাজ করলেন অভিনেত্রী শ্রাবন্তী, ভাইরাল ভিডিও

শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। ব্যক্তিগত জীবন হোক কিংবা শারীরিক গঠন, সবকিছু নিয়েই বিতর্ক তাকে তাড়া করতে থাকে। গতবছর প্রায় হঠাৎই অনেকটা ওজন বাড়িয়ে ফেলেছিলেন অভিনেত্রী। সেই সময় সোশ্যাল মিডিয়ার ট্রলের সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। নেটিজেনদের একাংশ সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে নানা রকম কথাবার্তা বলেছিলেন। কিছুদিন পরে শ্রাবন্তীকে ওয়ার্ক আউট করতেও দেখা যায়। প্রথম কয়েকদিন সাধারণ ওয়ার্কআউট করলেও পরবর্তীকালে কঠিন ওয়ার্ক অাউট করছেন অভিনেত্রী। তবে এবারে, তিনি একদম নতুন কিছু যোগাসন ট্রাই করতে শুরু করেছেন, যেগুলি মোটেও খুব একটা সহজ নয়। সম্প্রতি তার instagram-এ তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তাকে হার্ড ওয়ার্কআউট এবং কিছু কঠিন এবং অভিনব এক্সারসাইজ করতে দেখা যাচ্ছে।

হাতের পাতার উপরে ব্যালেন্স করে একটি টেনিস বল কন্ট্রোল করছেন তিনি। ওই টেনিস বল একেবারেই না নড়িয়ে শুধুমাত্র এক হাতের উপর ভর করেই পুরো শরীর ঘুরিয়ে ফেলেছেন অভিনেত্রী। আর এই ভিডিও দেখে সবাই একেবারে অবাক। তারাও এই ওয়ার্ক আউটের জন্য শ্রাবন্তীর প্রশংসা করছেন যারা আগে শ্রাবন্তীকে কটু কথা শুনিয়েছিলেন ওজন বৃদ্ধির জন্য। অভিনেত্রীর পরনে রয়েছে কালো গোলাপি রঙের জেগিনস এবং নীল রঙের টিশার্ট। চুল প্রপার পোনিটেল করা। ভিডিওটি শেয়ার করে তিনি নিজের ফিটনেস কোচ অরিজিৎকে ধন্যবাদ জানিয়েছেন। এটি ছিল আদতে একটি মোবিলিটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে, অভিনেত্রী আরো নমিনেট করেছেন নিজের চার বন্ধুকে।

এই ভিডিওতে কমেন্ট করেছেন জলি চন্দ। এছাড়াও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এই ভিডিও দেখে অবাক। অনুরাগীরাও তাদের প্রিয় অভিনেত্রীকে নতুন রূপে দেখে বেশ আনন্দিত। তবে চাপে পড়েছেন শ্রাবন্তীর সেই সমস্ত বন্ধুরা যাদেরকে তিনি নমিনেট করেছেন এই চ্যালেঞ্জ করার জন্য। এখন দেখা যাক শ্রাবন্তীর বন্ধুরা তার মত পারফেক্ট ভাবে এই চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে পারেন কিনা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026