জন্মের পর থেকেই বাবা-মায়ের দৌলতে নেটমাধ্যমে নেটিজেনদের মাঝে বিপুল পরিচিত হয়ে উঠেছে ইউভান। দেড় বছর হওয়ার আগেই সরস্বতী পূজার দিনেই মায়ের হাত ধরে ঠাকুরের সামনেই অ-আ-ক-খ লিখল এই একরত্তি। সম্প্রতি সেই ভিডিওই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। শুভাশ্রী গাঙ্গুলী ও রাজ চক্রবর্তীর মাধ্যমেই এই ভিডিও সামনে এসেছে সকলের।
বাড়িতে পুজোর দিন ধুতি-পাঞ্জাবিতে দেশে যে ছিল এই ক্ষুদে। আর এই দিনেই চোখ দিয়ে সিলেটের মধ্যে মা শুভশ্রী গাঙ্গুলীর হাত ধরে অ-আ-ক-খ লিখল ছোট্ট ইউভান। নতুন জিনিস শিখতে পারে উচ্ছ্বসিত সেও। বেশ মজাই পেয়েছে ইউভান, তা তার হাবে-ভাবেই স্পষ্ঠ হয়েছে। এদিন হাতেখড়ি হয়ে যাওয়ার পর চোখ দিয়ে আঁকিবুকি কেটে নিজেই হাততালি দিয়েছে এই ক্ষুদে, যা দেখে মজা পেয়েছেন সকলেই। এদিন নীল পাঞ্জাবী ও সাদা ধুতিতে সেজেছিল এই একরত্তি।
ইউভানের মা শুভশ্রী গাঙ্গুলী লাল পাড় সাদা শাড়িতে দেখা দিয়েছেন। রাজ চক্রবর্তী খয়রি রঙের পাঞ্জাবিতে সেজেছিলেন। পুজোর দিন নিজেদের ঘনিষ্ঠ মহলের সাথেই সময় কাটালেন তারা। শুভশ্রী গাঙ্গুলী নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই সেই ভিডিও শেয়ার করেছেন, যা দেখে সবটা স্পষ্ট হয়েছে।
পুজোর দিন রাজ-শুভশ্রীর বাড়িতে উপস্থিত ছিলেন পর্দার উচ্ছেবাবু। উপস্থিত ছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়, অভিনেত্রী মানালি দে, হিয়া দে’র পাশাপাশি আরও অনেকে। এদিন খাবার তালিকা ছিল খিচুড়ি, তরকারি, ভাজা, কড়াইশুঁটির কচুরি, আলুর দম এবং চাটনি, মিষ্টি। উল্লেখ্য এদিন পূজার সমস্ত দায়িত্ব সম্ভবত অভিনেত্রী নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এই তারকা জুটি একসাথেই সামলেছেন সবটা। সবমিলিয়ে একেবারে জমজমাট ছিল এদিন বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তীর বাড়ি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…