বিনোদন

উচ্চ মাধ্যমিকে লেটার মার্ক্স পেয়ে পাশ করলেন রানী রাসমণি’র অভিনেত্রী দিতিপ্রিয়া রায়

সকলের প্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় সকলের মন জুড়ে রয়েছে একথা নতুন কিছু নয়। তিনি ‘রানী রাসমণি’ সিরিয়ালের পর থেকেই অনেক দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তার পড়াশোনা নিয়ে অনেকবারই প্রশ্ন উঠেছে কিভাবে তিনি সামাল দেন দুদিকেই। এই প্রশ্নের মোক্ষম জবাব দিয়েছেন তিনি। আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন ছিল। বিকেল ৪ টে তার ফল প্রকাশ হয়। তার চিন্তা যে কিছু কম ছিল তা বললে ভুল হবে। তারপর তার পরীক্ষার ফল শুনে সবারই মন ভরে গেল। তার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফল ৮২ শতাংশ।

তারই ফল প্রকাশের অপেক্ষায় ছিল ‘রানী রাসমণি’ সিরিয়ালের প্রত্যেকে। তারাও তার রেজাল্ট দেখে খুবই খুশি। এছাড়াও তিনি তিনটি বিষয়ের লেটার পেয়ে চমকে দিয়েছেন সবাইকে। ইংরেজি, এডুকেশন এবং মিউজিকে তিনি লেটার পেয়েছেন। এছাড়াও সব বিষয় গুলো খুবই ভালো নম্বর পেয়েছেন দিতিপ্রিয়া। পড়াশোনা এবং শুটিং দুটোকেই সামঞ্জস্য রেখে চলা সত্যিই প্রশংসনীয়।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় তার খাওয়ার সময় ছিল না এতটাই ব্যস্ত ছিলেন এই দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তার পরীক্ষার সিট পড়েছিল বালিগঞ্জের বিএসএস স্কুলে। সেখান থেকে পরীক্ষা দিয়েই তিনি ছুটতেন রানী রাসমনির ধারাবাহিকের সেটে। কারণ তিনি মুখ্য চরিত্রে অভিনয় করতেন তাই তিনি না গেলে সেই ধারাবাহিক অন্ধকার।

ধারাবাহিকের সব সদস্যরাই দেখেছে শুটিংয়ের মাঝে মাঝে কিভাবে মেকাপ রুমে বসে তিনি পড়তেন। তাই সবাই জানতেন যে তার এতো ভালো ফল করবেন তিনি। এই দুদিক সামলে তার ৮২ শতাংশ পাওয়া সত্যিই প্রশংসনীয়। তার এই খুশির খবর শুনে তার অনুরাগীরাও তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026