বিভিন্ন সময়ে অভিনেতা-অভিনেত্রীরা তাদের অনুগামীদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আপডেট দিয়ে থাকেন। সেগুলি তাদের কর্মক্ষেত্রের সাথে যুক্ত কিছু হোক বা নিজস্ব জীবন সম্পর্কিত। তেমনভাবেই এবার জনপ্রিয় বাঙালি ধারাবাহিক অভিনেত্রী মধুমিতা সরকার নিজের একটি ছবি পোস্ট করে জানালেন তার প্রথম ট্যাটুর কথা।
তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সচরাচর নিজের দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহুর্ত ভাগ করে নেন অনুগামীদের সাথে। এবার এই ছবিতে কালো পোশাকে মোহময়ী হয়ে উঠেছেন তিনি। তিনি জানিয়েছেন, তার জীবনে প্রথম ট্যাটু করিয়েছেন থাইয়ে। ছবিটি পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়ে যায় সেটি।
ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’য় পরিচিত মুখ ‘পাখি’ দর্শকদের মন জয় করেছিল। এছাড়া আরও একটি ধারাবাহিক ‘কুসুমদোলা’য় তার চরিত্র ‘ইমন’ কারোর অচেনা নয়। তবে ছোটপর্দার পাশাপাশি বড়ো পর্দাতেও তাকে দেখা গিয়েছে। পরিচালক প্রতীম ডি গুপ্তর ‘লাভ আজ কাল পরশু’-ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…