গোয়া: ফুটবলের কালো মেঘের মাঝেই আগামিকাল, শুক্রবার আইএসএলের ইতিহাসে প্রথম হতে চলেছে ডার্বি। তাই বাঙালির মন খারাপের দিনে আরও একবার ফুঅতবল আবেগ মিলেমিশে একাকার হয়ে যেতে বসেছে। প্রথমবার এটিকে-মোহনবাগান ও ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে আগামিকাল। তাই তার আগে থেকেই উত্তেজনার পারদ চড়ছে একেবারে চরমে।
একদিকে যখন গোয়ার ভাস্কদাগামার তিলক ময়দানে এটিকে-মোহনবাগান ও ইস্টবেঙ্গল নতুনভাবে ডার্বি খেলতে নামবে, ঠিক তখনই সিডনির বাইশ গজে বিরাট কোহলিরা সেঞ্চুরি করবেন কিনা সেদিকেও কিন্তু ক্রীড়াপ্রেমী পাগলদের নজর থাকবে। একুশ বছর পর পুনরায় গোয়ায় ডার্বি হতে চলেছে। তাই সমুদ্রসৈকতের শহরে উত্তেজনার পারদ কিন্তু যথেষ্ট চড়েছে। যদিও থাকবে না গ্যালারি ভর্তি দর্শক, থাকবে না জয় মোহনবাগান, জয় ইস্টবেঙ্গল ধ্বনি। করোনা পরিস্থিতি, জৈব সুরক্ষা বলয়, সোশ্যাল ডিসটেন্সিং এসবের মাঝখানেই এবারের ডার্বি হতে চলেছে। তাই ডার্বি হলেও ঘটি-বাঙালের লড়াইয়ের আবেগ কিন্তু একইভাবেই সেরকম থাকবে আগামিকাল, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…