নিউজ

অপেক্ষায় দেশবাসী, আগামীকাল কি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী?

আগামীকাল সকাল ৯টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে ভিডিওতে বার্তা দেবেন বলে ট্যুইট করেন। ইংরেজি ও হিন্দিতে ট্যুইট লেখেন তিনি। ট্যুইটে তিনি লেখেন যে আগামীকাল সকাল ৯টায় তিনি সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে একটি ছোটো ভিডিও বার্তা দেবেন। এছাড়া তিনি লকডাউনের সময় দেশের সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আবেদন জানান।

করোনা নিয়ে প্রধানমন্ত্রী এর আগেও ২ বার জাতির উদেশ্যে ভাষণ দিয়েছিলেন। প্রথমবার তিনি ভাষণে জনতা কার্ফুর কথা ঘোষণা করেন। আর দ্বিতীয়বার ২১ দিন লকডাউন জারির কথা ঘোষণা করেন। কালকের এই ভাষণ নিয়েও মানুষের মনে নানা প্রশ্ন জাগছে। অনেকে মনে করছেন যে মোদী হয়ত করোনা ভাইরাস নিয়েই কিছু বলবেন।

আজ বিকেলে প্রধানমন্ত্রী দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছিলেন। বৈঠকে তিনি সবাইকে লকডাউনের পর সাধারণ মানুষকে এই আটকে পড়া অবস্থা থেকে বার করে আনতে  একটি কমন পরিকল্পনা তৈরী করা গুরুত্বপূর্ণ বলেছেন। প্রসঙ্গত, দেশে এখনও পর্যন্ত করোনাতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬৫ জন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫০ জনের। আর সুস্থ হয়েছেন ১৫১ জন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026