নিউজ

আমফানে ক্ষয়ক্ষতির হিসাব করবেন প্রধানমন্ত্রী নিজেই, আগামীকালই বাংলায় মোদি

আমফান বিধ্বস্ত পশ্চিমবাংলা পরিদর্শনে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন। রাজ্যের মাটিতে প্রবেশ করে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। গতকালই এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ কে ফোন করে প্রধানমন্ত্রীকে রাজ্যে আসার জন্য অনুরোধ করেছিলেন। এর আগেও প্রধানমন্ত্রী জানান, “সাইক্লোনে ক্ষতিগ্রস্ত এলাকার কাজ করছে বিপর্যয় মোকাবিলা দল। শীর্ষ আধিকারিকরা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন, সমস্ত পরিস্থিতির উপর তারা নজর রাখছেন।”

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ” আমরাও জানতে পেরেছি, কাল বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এ রাজ্যে আসতে অনুরোধ করেছিলেন। অনুরোধে সাড়াও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে করেই বোঝা যাচ্ছে, তার ভাবনা চিন্তা কতটা মানবিক।

পুরো বিষয়টি তিনি হেলিকপ্টারে পর্যালোচনা করবেন, বসিরহাট যেতেও পারেন। তবে বিস্তারিত বিষয় পরে জানতে পারবো।” বিজেপি রাজ্য সভাপতির কথায়,”প্রধানমন্ত্রী অনেকদিন আগেই অর্থাৎ আর ৮ই মে রেসিডেন্স কমিশনকে চিঠি লিখে এ ধরনের ঝড়ের মোকাবিলার প্রস্তুতি জানতে চেয়েছিলেন অর্থাৎ তিনি এ নিয়ে চিন্তাভাবনা তো অনেকদিন আগে থেকেই শুরু করেছেন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026