আগামিকাল, নভেম্বরের এক তারিখ। নভেম্বরের শুরুর দিন থেকেই বদলাতে চলেছে মধ্যবিত্তের জীবনযাত্রা। বদল ঘটতে পারে রান্নার গ্যাসের দামে, বদল ঘটতে পারে রেলের নিয়মে। এমনকি ব্যাঙ্কের ক্ষেত্রেও পরিবর্তন আসবে এই নভেম্বরের শুরুর দিনেই। বদলাবে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। তবে দাম বাড়বে নাকি কমবে, তা জনা যাবে কাল। এছাড়া আগামিকাল থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের বুকিংয়ের পর গ্রাহকদের মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে ৷ সিলিন্ডার দিতে এলে গ্রাহকদের ওটিপি ডেলিভারি বয়কে দিতে হবে৷ সিস্টেম কোড মিললে তবেই গ্রাহকদের সিলিন্ডার দেওয়া হবে৷
এদিকে ইন্ডেন গ্যাসের বুকিং নম্বরে হল বদল। ইন্ডেন গ্রাহকরা এবার পুরনো নম্বরে গ্যাস বুক করতে পারবে না ৷ রেজিস্টার্ড গ্রাহকদের কাছে নতুন বুকিং নম্বর ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে৷ এবার ইন্ডেন গ্যাসের গ্রাহকদের বুকিংয়ের জন্য 7718955555 নম্বরে কল বা এসএমএস পাঠাতে হবে।
এদিকে বদলাতে চলেছে ভারতীয় রেলের টাইম টেবিল। এর জেরে ১৩,০০০ প্যাসেঞ্জার ট্রেন ও ৭ হাজার মালগাড়ির সময় বদলানো হবে ৷ ৩০টি রাজধানী ট্রেনেরও সময় বদল করা হবে ৷
আর সব শেষে ব্যাঙ্কে এবার টাকা জমা ও তোলার জন্য দিতে হবে চার্জ ৷ BoB এই নিয়ম চালু করতে চলেছে ৷ আগামী মাস থেকে নির্দিষ্ট সীমার বেশি লেনদেন করলে দিতে হবে চার্জ। সুতরাং সব মিলিয়ে নভেম্বরের শুরু থেকে আপনার, আমার, সকলের জীবনযাত্রায় বেশ খানিকটা বদল ঘটতে চলেছে, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…